Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরের হানুয়ারে ফুটবল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী শিপন সরদার

‘খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ারে ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করছেন তরুন সমাজসেবক, রাজগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শিপন সরদার। সোমবার বিকালে ঝাঁপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুটবল খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণকালে মোঃ শিপন সরদার বলেন, খেলাধুলা শরীরচর্চা করার একটি উত্তম পন্থা। শরীর সুস্থ থাকলে মন-মানুষিকতাও ভাল থাকে, মন থাকে প্রফুল্ল। তাছাড়া যারাবিস্তারিত পড়ুন
কলারোয়ার খোদ্দবাঁটরা ওয়ার্ড শ্রমিকলীগের কমিটি গঠন

কলারোয়ার খোদ্দবাঁটরা ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২নভেম্বর) বিকালে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ৬নং খোদ্দবাঁটরা ওয়ার্ডের জয়নগর মিশন মাঠে জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা বিশাখা তপন সাহা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সিনিয়র সহ.সভাপতি মনিরউদ্দীন মোড়ল, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেনবিস্তারিত পড়ুন
মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ

ফ্রান্সে ইসলাম এবং মহানবী হযরত মোহাম্মদ সা:-এর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে শার্শার গোগায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শার্শার গোগা দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি মাদ্রাসা থেকে শুরু করে বাজার প্রদক্ষিন শেষে আবারও মাদ্রাসায় শেষ হয়।এতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। মিছিলকারীদের কারো হাতে প্ল্যাকার্ড, কারো হাতে ব্যানার, আবার কারো মাথায় ছিলো স্লোগান সম্বলিত কাপড়। সমাবেশে বক্তারা মহানবীরবিস্তারিত পড়ুন
মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে কলারোয়ার ভাদিয়ালীতে মানববন্ধন ও বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কলারোয়ার ভাদিয়ালীতে মানববন্ধন ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাসিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অনেক পথচারীকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়। সোমবার (২রা নভেম্বর) আছর নামাজ বাদ ভাদিয়ালী (দঃ) বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ,ভাদিয়ালী বাজারেএসে সমবেত হয়ে মানববন্ধন করে। এ সময়বিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে চেয়ারম্যান প্রার্থী হতে চান আ.লীগ নেতা মফিজুল ইসলাম

কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের আগামি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। বিভিন্ন সমাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকায় নিজের সম্ভাব্য প্রার্থীতার জানান দিয়েছেন তিনি। মফিজুল ইসলাম জানান, ‘অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবায় অবদান রাখার চেষ্টা করেন তিনি। সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করছেন সাধারণ মানুষের। ঘূর্ণিঝড় আম্পানে ও মহামারী করোনায় পাশে ছিলেন সাধারণ মানুষের।’ তিনি আরো বলেন, ‘আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাচ্ছি। ছাত্রবিস্তারিত পড়ুন
গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: সরকার

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে সরকারের তরফ থেকে। পাশাপাশি গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর। ধর্ম অবমাননার অভিযোগ তুলে লালমনিরহাটের বুড়িমারীতে একজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে সরকারের এই হুঁশিয়ারি এল। রোববার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, “কোনো ধরনের কোনো গুজব বা উসকানিমূলক বক্তব্যে কান না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধবিস্তারিত পড়ুন
অক্টোবরেও রেমিট্যান্সে রেকর্ড

প্রবাসী বাংলাদেশিরা অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে তারা ২১১ কোটি (২ দশমিক ১১ বিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। আর গত চার মাসে ( জুলাই-অক্টোবর) প্রবাসীরা প্রায় ৯ বিলিয়ন (৮.৮২৫ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়, গত বছরের অক্টোবর মাসে শেষে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ বিলিয়ন ( ৩ হাজারবিস্তারিত পড়ুন
আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বঙ্গোপসাগর থেকে আরেকটি বিশাল মেঘমালা বাংলাদেশের অর্ধেকেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে সাগরে তৈরি হয়েছে লঘুচাপ। রোববার (০১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, এই লঘুচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিন তা চলবে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টি বেশি হবে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও কমবেশি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানায়, তিন থেকে চারদিন ধরে প্রকৃতিতে কিছুটা উত্তাপ ফিরে এসেছিল, শীত শীত ভাবও কমে এসেছিল। শনিবার (৩১বিস্তারিত পড়ুন
গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের আহ্বান শিক্ষামন্ত্রীর

করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নিতে অধিকাংশ বিশ্ববিদ্যালয় রাজি হয়েছে। রোববার (০১ নভেম্বর) এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী দীপু মনিকে উদ্ধৃত করে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি নিরসন, আর্থিক সাশ্রয় এবং পরীক্ষা দিতে গিয়ে আবাসনের সমস্যা নিরসনে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন
নিজের ভাগ্যের করুণ পরিণতি, নিজেই জানলেন না খ্যাতিমান এ জ্যোতিষী!

প্রতিদিন বহু মানুষের ভাগ্য বলে দিতেন জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। এমন কি শেষ রাত, শনিবার (৩১ অক্টোবর) দুটি টেলিভিশন চ্যানেলে বসে লাইভ অনুষ্ঠানে বহু দর্শকদের ভাগ্য বলে দিয়েছেন তিনি। তবে, নিজের ভাগ্যের এমন পরিণতি সম্ভবত জানতেই পারেননি। রোববার (১ নভেম্বর) সকালে নিজের ঘরে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারাতে হয় তাকে। প্রখ্যাত এই জ্যোতিষী কলকাতা ছাড়াও ঢাকা, লন্ডন, থিম্পু, দুবাইসহ ৩৪টি দেশে স্থানীয় অফিসে গিয়ে নিয়মিত ভাগ্যবিচার করতেন। ৫৫ বছর বয়স্ক জ্যোতিষী কলকাতার অদূরেবিস্তারিত পড়ুন

