শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বঙ্গোপসাগর থেকে আরেকটি বিশাল মেঘমালা বাংলাদেশের অর্ধেকেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। সেইসঙ্গে সাগরে তৈরি হয়েছে লঘুচাপ।

রোববার (০১ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, এই লঘুচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই থেকে তিন দিন তা চলবে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় বৃষ্টি বেশি হবে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলেও কমবেশি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, তিন থেকে চারদিন ধরে প্রকৃতিতে কিছুটা উত্তাপ ফিরে এসেছিল, শীত শীত ভাবও কমে এসেছিল। শনিবার (৩১ অক্টোবর) থেকে আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় আর রোদ কম হওয়ায় গরম কিছুটা কমেছে। বৃষ্টি ও মেঘের কারণে আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা কমবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এই বৃষ্টি শেষ হলেই আস্তে আস্তে শীত নামতে শুরু করবে। হিমালয়ের হিমেল বাতাস বাংলাদেশে প্রবেশ করবে। পর্যায়ক্রমে তা এই মাসের মধ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। এছাড়াও লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবারও (০২ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তারপর এই বৃষ্টির দাপট কমে আসবে। আস্তে আস্তে তাপমাত্রা কমে শীত পড়তে পারে।

লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির

সরকার চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু