Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির কমিটি গঠন ।। সাত্তার সভাপতি, ক্যাপ্টেন সম্পাদক

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ নাজমুল সরণিস্থ ৯৯ মার্কেটে এ জরুরী সভা সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রঘুনাথ খাঁ, মুনসুর রহমান, মো: শিহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সাবান আলী বিশ্বাস প্রমূখ। এ সময় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি ফিরোজ, সাগর, সম্পাদক মাহফুজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, রোকছানা পারভীন, রানুআরা,বিস্তারিত পড়ুন
নড়াইলে শিশু পরিবারের আট এতিমকে সংশোধনের জন্য দুই মাসের ছুটি

নড়াইল সরকারি শিশু পরিবারের এতিম নিবাসীরা তাদের ওপর কর্তৃপক্ষের নির্যাতনের অভিযোগ করায় মাধ্যমিক পর্যায়ের আট নিবাসীকে সংশোধনের জন্য দুই মাসের ছুটি দেয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতেই তাদের ছুটি দেয়া হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নড়াইল সরকারি শিশু পরিবারের নিবাসীরা সোমবার (২৬ অক্টোবর) সকালে তাদের ওপর বিভিন্ন নির্যাতন এবং বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে শিশুরা অভিযোগবিস্তারিত পড়ুন
মুজিববর্ষ উপলক্ষে
সাতক্ষীরায় মহিলা সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে ফলজ, বণজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা কার্যালয় চত্বরে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনবিস্তারিত পড়ুন
কৃষক ও ইমাম সেজে নড়াইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কৃষক ও ইমাম সেজে অভিনব কায়দায় অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছ। মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযানে অংশ নেয়া এএসআই তপন বলেন, ‘শাহিন সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন ধরে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। ২৭ অক্টোবর কুমিল্লা চৌদ্দগ্রাম থানার জিআর নং২২০/১৮ তাকে বিজ্ঞ আদালত ৬ মাসের সাজা ও আর্থিক জরিমানা করেছেন। তিনি আরো বলেন, গ্রেপ্তারবিস্তারিত পড়ুন
৩ দিনের রিমান্ডে ইরফান সেলিম ও বডিগার্ড জাহিদ

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের সাময়িক বরখাস্ত কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির ঘটনায় ধানমন্ডি থানায়বিস্তারিত পড়ুন
সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট-সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থ-সামাজিকভাবে উন্নত করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, সেটা মোকাবিলা করার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই। বুধবার (২৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আটটি ইউনিট/সংস্থাকেবিস্তারিত পড়ুন
যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর মতো ‘ওয়াকিটকি বেজ স্টেশন’ বানান ইরফান

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (বরখাস্ত) মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুইটি করে পৃথক চারটি মামলা দায়ের করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার থানায় র্যাব বাদী হয়ে এ চারটি মামলা দায়ের করে। এদিকে পুরান ঢাকার এলাকায় চাঁদাবাজি, রাজনৈতিক আধিপত্য ও দখলদারিত্বের নিয়ন্ত্রণে ইরফান সেলিম ওয়্যারলেস নেটওয়ার্ক সেন্টার গড়ে তোলেন। পুরান ঢাকার চাঁন সরদার দাদা বাড়ি থেকে সামান্যবিস্তারিত পড়ুন
স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের দু’দিন পর বিষপানে স্বামীর আত্মহত্যা

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের দুই দিন পরে স্বামী হেলাল উদ্দিন বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। হেলাল উদ্দিন ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সোমবার হেলাল উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননী দিলোয়ারা আক্তার শিউলীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিউলীর পিতা ফয়েজ আহাম্মদ শিউলীর স্বামী হেলাল উদ্দিনকে প্রধান, মা, ভাই- ভাবিসহ চার জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এবিস্তারিত পড়ুন
ইরফান সেলিম ও তার সহযোগীর বিরুদ্ধে আরও ৪ মামলা

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পদ থেকে সাময়িক বরখাস্ত মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মো. জাহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুইটি করে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর চকবাজার থানায় র্যাব বাদী হয়ে এ চারটি মামলা দায়ের করে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার মামলা দায়ের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহবিস্তারিত পড়ুন
ইউএস-বাংলার ফ্লাইট বাংলাদেশ-ভারত রুটে কার্যক্রম উদ্বোধন

ঢাকা-চেন্নাই-ঢাকা, চট্টগ্রাম-চেন্নাই-চট্টগ্রাম ও ঢাকা-কলকাতা-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা। বুধবার (২৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে ঢাকা-চেন্নাই ও ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট দুটির কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

