Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রাচীর নির্মাণে বাধা
তালার ভাগবাহ প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণ!

সাতক্ষীরা তালা উপজেলার ৮৯ নং ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে বাধা ও স্কুলের জমি দখলের অভিযোগ উঠেছে। পাশর্^বর্তী কুমিরা গ্রামের আব্দুস সোবহান বিশ্বাস এবং তার পুত্র শহীদ বিশ্বাস দুর্গাপূজার দশমীর দিনে উক্ত জায়গা দখল করে দোকান নির্মাণ করে। এ ঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানিজেং কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধান শিক্ষক এস এম জাকিউর রহমান। লিখিত অভিযোগে তারাবিস্তারিত পড়ুন
শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় ল্যাব এইড হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরেন তিনি। ল্যাব এইডের চিকিৎসক ও দেশের খ্যাতিমান হার্ট সার্জন প্রফেসর ডা. লুৎফর রহমান জানিয়েছেন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ছুটি দেয়া হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার প্রফেসর ডা. সোহরাবুজ্জামান, প্রফেসর ডা. লুৎফর রহমান, প্রফেসর ডা. মাহবুবুর রহমান, ডা. আব্দুর জাহেদ,বিস্তারিত পড়ুন
এবার নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুরের নওদা হরিশপুর গ্রাম থেকে সাত বছরের নাতনিকে (ছেলের মেয়ে) ধর্ষণের অভিযোগে দাদা মোনতাজ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির মা তার শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় দর্শনা থানায় মামলা করেন। দর্শনা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেন। পরে শিশুটিবিস্তারিত পড়ুন
শপথ নিলেন নব-নির্বাচিত ঢাকা ও নওগাঁর এমপি

একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-৫ আসনের নব-নির্বাচিত এমপি কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁ-৬ আসন থেকে নব-নির্বাচিত এমপি মো. আনোয়ার হোসেন (হেলাল)। সংসদ ভবনের শপথ কক্ষে বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে তাদের শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপ নির্বাচনে বিজয়ী হন তারা। এসময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া,বিস্তারিত পড়ুন
পাটকেলঘাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেশবপুর

সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ও পাটকেলঘাটা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলার ১ম সেমিফাইনাল বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে অংশগ্রহন করে কেশবপুর ফুটবল একাদশ ও চুকনগর ফুটবল একাদশ। কেশবপুর ফুটবল একাদশ ৩-০ গোলে চুকনগর ফুটবল একাদশ কে হারিয়ে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করেছে। খেলায় প্রভাষক ইয়াছিন আলীর পরিচালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজারবিস্তারিত পড়ুন
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কোনাপাড়া উত্তর পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান। তিনি জানান, কোনাপাড়া উত্তর পাড়া গ্রামে বসবাসরত বনি আমিনের ছেলে জসিম উদ্দিনের বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
ইরফান সেলিমের আছে ৭০ সদস্যের শক্তিশালী অস্ত্রধারী গ্যাং!

৭০ জনের বেশি সদস্যের এক শক্তিশালী গ্যাং আছে ইরফান সেলিমের। ওয়াকিটকি মাধ্যমে তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান যোগাযোগ রক্ষা করতেন ইরফান। নিজের চলাফেরার জন্য সব সময় পাশে রাখতেন ১২ জন দেহরক্ষী। র্যাব বলছে, অধিকাংশ দেহরক্ষীরই অবৈধ অস্ত্র আছে। ব্যবহারের চেয়ে ভয়-ভীতি দেখানোর কাজে ব্যবহার করা হতো এসব অস্ত্র। এই অস্ত্রগুলো অবৈধ পথে বিদেশ থেকে নিয়ে আসা। মঙ্গলবার তার দেহরক্ষী জাহিদুলের কাছ থেকে এমনই একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। র্যাব সূত্রবিস্তারিত পড়ুন
ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন। ‘বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় সরকার’, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যইবিস্তারিত পড়ুন
সামরিক চুক্তি করলো আমেরিকা-ভারত; হুঁশিয়ারি পাকিস্তানের

আমেরিকা ও ভারতের মধ্যে যে সামরিক চুক্তি সই হয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির ফলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ভারত সফর করেন এবং এ সময় দুই যোগ দুই বৈঠকে ওই চুক্তি সই হয়। চুক্তির আওতায় ভারতের কাছে আরো জঙ্গিবিমান ও ড্রোন বিক্রি করবেবিস্তারিত পড়ুন
বিতর্কের মধ্যেই ভাইরাল ফরাসি প্রেসিডেন্টের ব্যঙ্গচিত্র

ফরাসি সাময়িকী শার্লি হেবদোর ব্যঙ্গচিত্র নিয়ে বেফাঁস মন্তব্য করে সারা বিশ্বে নিন্দার পাত্র হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বাংলাদেশ, ফিলিস্তিন, ইরাক, লিবিয়াসহ বিভিন্ন দেশে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এরমধ্যেই ম্যাক্রনের একটি ব্যঙ্গচিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ব্যঙ্গচিত্রটি শেয়ার করছেন ফেসবুকে। ম্যাক্রনের সেই ব্যঙ্গচিত্রটি নিয়ে খবরও প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, ব্যঙ্গচিত্রটি এঁকেছেন মৌরিতানিয়ার এক শিল্পী। তার নাম খালেদ ওলদ মৌলে ইদ্রিস। সেই ব্যঙ্গচিত্র আঁকার জেরেবিস্তারিত পড়ুন

