Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৬ টাকায় কেজি ধান, ৩৭ টাকায় চাল কিনবে সরকার

চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেট্রিক টন ধান, ৩৭ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়ে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।বিস্তারিত পড়ুন
গণধর্ষণের ঘটনায় এএসআই গ্রেফতার

রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় আটকের চারদিন পর বুধবার রাত সোয়া ৯টার দিকে এএসআই রায়হানুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই। এর আগে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকালে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলমের কাছে তারা জবানবন্দি দেন। তার আগে একই আদালতে ধর্ষিতার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয় এবং আসামিদের শনাক্ত করে আদালতে ঘটনার বিবরণ দেন ধর্ষিতা ছাত্রী। স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায়বিস্তারিত পড়ুন
মোটরসাইকেল জব্দ
কলারোয়া সীমান্তে ১৮টি সোনার বার সহ চোরাকারবারি আটক

কলারোয়া সীমান্তে ১৮টি সোনার বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেগুলোর ওজন ২ কেজির মতো। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার চোরাকারবারির নাম হাসান আলী (৫০)। সে যশোরের কেশবপুর উপজেলার চাদরা গ্রামের কফিলউদ্দিনের পুত্র। বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে কেঁড়াগাছি সীমান্তের কাকডাঙ্গা তালসারী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি তাকে আটক করে। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, ‘ভারতেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। অলিম্পিয়াডে ৫টি কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ২০টি বিদ্যালয়ের ১২৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে একটি বেঞ্চের দুই কর্নারে দু’জন করে শিক্ষার্থী বসে পরীক্ষায় অংশ নেন। এবারের অলিম্পিয়াডে এক কথায় প্রশ্নের উত্তরের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় কলেজ পর্যায়ের সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’- এই প্রতিপাদ্যে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস কলারোয়ায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন অনুষ্ঠানের শুরুতেইবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও’র দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন সভায় সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী অফিসার পদাধিকার বলে উপজেলা স্কাউটসের সভাপতি। উপজেলা স্কাউট ও কাব স্কাউট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আকতার আসাদুজ্জামান চান্দুর নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে পূর্বনির্ধারিত ওই সভায় অংশ নেন। সভায় করোনারবিস্তারিত পড়ুন
শার্শায় ফেনসিডিল ও ইজিবাইক সহ যুবক আটক

যশোরের শার্শায় ৭০বোতল ফেনসিডিল ও ইজিবাইকসহ নাজিমুদ্দিন (২১) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকালে শার্শার খালধার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজিমুদ্দিন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আলমের ছেলে। শার্শা থানার ওসি বদরুল আলম জানান, মাদক পাচারের গোপন খবরে শার্শার খালধার এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ নাজিমুদ্দিন কে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলাবিস্তারিত পড়ুন
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হোসেন নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাঁস্তা গ্রামের কসিম উদ্দিন সরদারের ছেলে সোহেল হোসেন (৩০)। বুধবার সকালে এ দূর্ঘটনা ঘটে। মৃতের বাবা কসিম উদ্দিন সরদার জানান, ‘আমার ছেলে সোহেল হোসেন ভ্যান চালাতো। নিজের ব্যাটারি চালিত ভ্যানের চার্জারের তার সুপারি কাটা জাতি দিয়ে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে।’ এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সোহেল হোসেনের ভাটার কাজে যাওয়ার কথা ছিল। সেকারণে নিজেরবিস্তারিত পড়ুন
আরো খবর..
দেবহাটায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়েছে বখাটের পরিবার!

সাতক্ষীরার দেবহাটায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হিন্দু সম্প্রদায়ের ভিকটিম এক কিশোরী (১৬) ও অপর এক গৃহবধূর (২৫) স্বজনদের বাড়ীতে ঢুকে পিটিয়ে জখম করেছে প্রবিত্র বিশ্বাস ওরফে ডিপজল (২৮) নামের এক বখাটে ও তার পরিবারের লোকজন। বখাটে পবিত্র বিশ্বাস ওরফে ডিপজল দেবহাটা উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে রত্নেশ্বরপুর গ্রামের ওই ভিকটিম গৃহবধূ ও কিশোরীসহ তাদের পরিবারের পক্ষ থেকে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে তাদের বাড়ীতে ঢুকে পিটিয়ে জখম করেবিস্তারিত পড়ুন
যশোরে ট্রেন-প্রাইভেটকার দূর্ঘটনায় স্বামীর পর মারা গেলেন আহত স্ত্রীও

যশোরে ট্রেন-প্রাইভেটকার দূর্ঘটনায় স্বামী নিহত হয়েছিলেন। গুরুতর আহত হন স্ত্রী। দূর্ঘটনার পর ১০দিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন যশোরে ট্রেন দূর্ঘটনায় নিহত প্রকৌশলী হিরকের স্ত্রী শাওন (৩২)। তিনি বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দূর্ঘটনার পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। এ পর্যন্ত গাড়ীতে থাকা ৬জনের মধ্যে ৫জন মারা গেলেন। বেঁচে রইলো হিরকের দেড় বছরের কন্যা সন্তানবিস্তারিত পড়ুন

