মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রাচীর নির্মাণে বাধা

তালার ভাগবাহ প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকান নির্মাণ!

সাতক্ষীরা তালা উপজেলার ৮৯ নং ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে বাধা ও স্কুলের জমি দখলের অভিযোগ উঠেছে। পাশর্^বর্তী কুমিরা গ্রামের আব্দুস সোবহান বিশ্বাস এবং তার পুত্র শহীদ বিশ্বাস দুর্গাপূজার দশমীর দিনে উক্ত জায়গা দখল করে দোকান নির্মাণ করে।

এ ঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানিজেং কমিটির সভাপতি মোঃ আব্দুল হামিদ এবং প্রধান শিক্ষক এস এম জাকিউর রহমান।

লিখিত অভিযোগে তারা জানান, তালা-পাটকেলঘাটা সড়ক সংলগ্ন ভাগবাহ গ্রামে ১৯৬৫ সালে স্থাপিত হয় ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০৮-২০০৯ অর্থ বছরে স্কুলের একটি ভবন নির্মিত হয়। উক্ত স্কুল নির্মাণের জন্য উত্তর পাশে জায়গা স্বল্পতা এবং স্কুলের পরিবেশ সুন্দর রাখার স্বার্থে ০.০২৫০ একর জমির প্রয়োজন হয়। এ সময় এলাকাবাসী, এসএসসি, অভিভাবক ও শিক্ষকদের আর্থিক সহায়তায় ৩০ হাজার টাকা জমির দাম নির্ধারণ করে কুমিরা গ্রামের মৃত আয়েজ উদ্দীন বিশ্বাসের পুত্র আব্দুস সোবহান বিশ^াসের নিকট হতে উক্ত জমি খরিদ করে স্কুল কর্তৃপক্ষ। এ সময় ২২ হাজার টাকা বায়নাপত্র করা হয়। তবে এ সময় উক্ত জমি রেজিষ্ট্রি করার জন্য একাধিকবার এসএমসি সদস্যবৃন্দ তাদের বাড়িতে ধর্ণা দিলেও অজ্ঞাত কারণে তারা উক্ত জমি রেজিষ্টি করে দেয়নি। তিনি পরবর্তীতে বাকি ৮ হাজার টাকাও নেননি, কিংবা ২২ হাজার টাকাও স্কুল কর্তৃপক্ষকে ফেরৎ দেননি। জমি বায়না করার প্রায় তিনমাস পরে তিনি জানান, এখন বায়না পত্রের কোন গুরুত্ব নেই তাই উক্ত জমি রেজিষ্ট্রি করে দিবেন না।

এদিকে দুর্ঘটনার হাত থেকে শিশুদের রক্ষা ও বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করার জন্য সরকার চলতি ২০১৯-২০২০ অর্থ বছরে প্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেয়। প্রাচীরের কাজও শুরু হয়। কিন্তু হঠাৎ করে স্কুলের দক্ষিণ-পশ্চিম পাশে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেয় পাশর্^বর্তী কুমিরা গ্রামের আব্দুস সোবহান বিশ্বাস এবং তার পুত্র শহীদ বিশ্বাস। এ সময় তারা স্কুলের জমি দখলে নিয়ে সেখানে দোকান নির্মাণ করে। বাধা দিতে গেলে তারা হুমকি ধামকি প্রদান করে।

এদিকে কুমিরা গ্রামের আব্দুস সোবহান বিশ্বাস জানান, তারা কোন স্কুলের জমি দখল করেননি।
নিজেদের জমিতেই দোকান নির্মাণ করছে বলে দাবী করেন তিনি।

তালা উপজেলা প্রাথমিতক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান জানান, দুর্গাপূজার দশমীর দিনে স্কুলের জায়গা দখল করে দোকান নির্মাণ করে একটি মহল। পরবর্তীতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপে উক্ত দোকান নির্মাণ কাজ বন্ধ করা হয়।
স্কুলের জমি রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে বাধা ও বিদ্যালয়ের জমি দখল প্রচেষ্টা বিষয়ক অভিযোগ অবগত হয়েই জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছে।

তিনি আরও জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করনে ও সরকারি সম্পদ রক্ষায় আইনগত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিস্তারিত পড়ুন

মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা

সাতক্ষীরা তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা