শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে শিশু পরিবারের আট এতিমকে সংশোধনের জন্য দুই মাসের ছুটি

নড়াইল সরকারি শিশু পরিবারের এতিম নিবাসীরা তাদের ওপর কর্তৃপক্ষের নির্যাতনের অভিযোগ করায় মাধ্যমিক পর্যায়ের আট নিবাসীকে সংশোধনের জন্য দুই মাসের ছুটি দেয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতেই তাদের ছুটি দেয়া হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নড়াইল সরকারি শিশু পরিবারের নিবাসীরা সোমবার (২৬ অক্টোবর) সকালে তাদের ওপর বিভিন্ন নির্যাতন এবং বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে

শিশুরা অভিযোগ জানায়, তাদের সঙ্গে কর্তৃপক্ষ প্রায়ই অসদাচরণ করে। অনেক সময় মারধর করে। তাদের খেলতে দেয়া হয় না, কিছু হলেই নাম কেটে দেয়ার ভয় দেখায়। ঠিক মতো চিকিৎসা দেয়া হয় না। এক কারিগরি প্রশিক্ষক প্রায় তাদের জন্য বরাদ্দকৃত বিস্কুট, মুড়ি, চানাচুর নিয়ে যায়। তাদের দিয়ে উপ-তত্ত্বাবধায়ক মাঝে মাঝে ঘরের মেঝে পরিষ্কার করায় এবং ময়লা ফেলায়। ডরমেটরিতে ৩০টি ফ্যানের মধ্যে সাতটি ফ্যান নষ্ট। অনেকগুলো আস্তে আস্তে ঘোরে। জগ নেই, গ্লাস নেই। রাতের খাবার দিয়ে গন্ধ বেরোয়।

সর্বশেষ গত রোববার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে কর্তৃপক্ষের কাছে গলা ব্যথা, সর্দি-কাশিতে অসুস্থ সোহান সিকদারের চিকিৎসার দাবি করে তারা। পরে ২টার দিকে কর্তৃপক্ষ দুইজন পুলিশকে সঙ্গে নিয়ে তাদের ঘুম থেকে ডেকে তুলে কান ধরায় এবং চড়-থাপ্পড় মারে।

শিশুরা অভিযোগে করে, পুলিশ তাদের বলেছে- তোরা গাঁজা ও ফেনসিডিলখোর, জঙ্গি ও সন্ত্রাসী হবি। কখনও মানুষ হতে পারবি না। ছোট থেকে বড় সবাই তোরা খারাপ।

এদিকে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সরেজমিন শিশু পরিবারে গেলে কোনো নিবাসী সাংবাদকদের সামনে কথা বলতে রাজি হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিবাসী বলে, সাংবাদিকদের সামনে বিভিন্ন অভিযোগ করায় বড় ভাইদের চলে যেতে হয়েছে। আমরা কিছু বললে আমাদেরও চলে যেতে হবে। আমরা এখন ভালো আছি, আমাদের আর কোনো সমস্যা নেই।

সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আসাদুল্লাহ বলেন, সোমবার বিকেলে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা শিশু পরিবার সরেজমিনে পরিদর্শনের পর আটজনকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শিশু পরিবারের নিবাসী তৌফিক, হাসিব গাজী, আরমান, আল মাহমুদ, শাকিল, রবি, জুবায়েরসহ আটজনকে দুই মাসের ছুটিতে পাঠানো হয়েছে।
সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ দেয়ায় তাদের এ শাস্তি পেতে হলো কি-না এমন প্রশ্নে তিনি বলেন, তারা বেশ কিছুদিন ধরেই এ ধরনের আচরণ করছিল।

সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রতন হালদার বলেন, শিশুরা সম্প্রতি বিভিন্ন উচ্ছৃঙ্খল আচরণ করতো। গ্লাস, চেয়ার-টেবিল ভাঙচুর করতো। শিক্ষকদের কথা ঠিক মতো শুনতো না। এজন্য আট শিশুকে সংশোধনের জন্য দুই মাসের ছুটি দেয়া হয়েছে। এসব শিশুদের অভিভাবকদের কাছে বুঝে দেয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম জানান, খুব দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত রিপোর্ট দেয়া হবে।

জেলা প্রশাসক এবং শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভাপতি আনজুমান আরা বলেন, শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীদের কিছু ঘাটতি রয়েছে। তাদেরকে সংশোধনের জন্য বলেছি। করোনাকালে শিশুরা খেলাধুলা করতে না পারায় মানসিকভাবে কিছুটা হতাশায় ভুগতে পারে। এখন তাদের বিনোদন এবং খাবারের চাহিদার বিষয়টি দেখা হচ্ছে। এছাড়া কিছু ছাত্র উচ্ছৃঙ্খল আচরণ করেছে, সংশোধনের জন্য তাদের মধ্যে আটজনকে দুই মাসের জন্য ছুটি দেয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়