রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ রাসেলের জন্মদিনে স্মারক ডাকটিকিট প্রকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে ডাক অধিদপ্তর রবিবার ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটাকার্ড প্রকাশ করেন। এই উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম রবিবার থেকে ঢাকার জিপিও’র ফিলাটেলিকবিস্তারিত পড়ুন

যশোরে বিএনপি কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে ভাংচুরের অভিযোগ

যশোর জেলা বিএনপির কার্যালয়সহ শীর্ষ চার নেতার বাড়িতে শনিবার গভীর রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা বিএনপির নেতারা বলছেন, সামনে যশোর সদর উপজেলার পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্যই এসব করা হচ্ছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, রাত ২টার দিকে অজ্ঞাত পরিচয়ের ২০/২৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে তার যশোরের উপশহরস্থ বাড়িতের সামনে যায়। এসময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের

সাতক্ষীরায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু। রবিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের বিএনপি দলীয় আলোচিত অস্ত্রবাজ ও ভূমিদস্যু মোঃ আলতাফ হোসেন এবং মোঃ সাফায়েত হোসেনের হুমকি ও হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে সাহায্য প্রার্থনা করেছেন সাতক্ষীরা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোশাররফ হোসেন মশু। সংবাদবিস্তারিত পড়ুন

নড়াইলে বিয়ের প্রলোভনে ধর্ষণ! যুবক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া থানা-পুলিশ ধর্ষণের অভিযোগে রুহল আমিন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে তাঁর বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই যুবকের বাড়ি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে। তাঁর বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছে ভুক্তভোগী মেয়েটি (২৩)। মেয়েটির অভিযোগ, বিয়ের প্রলোভন দিয়ে কয়েক মাস ধরে ওই যুবক তাঁকে বিভিন্ন জায়গায় নিয়ে জোর করে ধর্ষণ করে আসছে। এরপর পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিলে ১০ লাখ টাকা দাবি করে। তবে যুবকটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এতিম শিশুদের নিয়ে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে নিয়ে কেক কাটলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী,বিস্তারিত পড়ুন

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী উদ্ধারের ঘটনায় মামলা

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্রী উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে মেয়েটির বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। এর আগে ওইদিন রাত ৯টার দিকে নড়াইল শহরের এস এম সুলতান স্মৃতিসংগ্রহশালার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি নড়াইলের চাঁচুড়ি ইউনিয়নের আরাজি বাঁশগ্রামে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ভূক্তভোগীর স্বজনেরা জানান, ঘটনাস্থল থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মিথ্যে মামলা থেকে পরিত্রাণের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের করা মিথ্যে চাঁদাবাজীর মামলার দায় থেকে স্বামীকে অব্যহতি দেয়ার দাবি জানিয়েছেন এক গৃহবধূ। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খমড়ি গ্রামের আমির আলী গাজীর স্ত্রী মর্জিনা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী আমির গাজী ও শশুরদের সঙ্গে একই উপজেলার হরিখালী গ্রামের হামিজউদ্দীন গাইন ও তার ছেলে আজগর গাইনের সাথে বিরোধ চলে আসছিল। হামিজউদ্দীনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মারপিটকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মারপিটকারী কামাল ও আজিজ নিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের (ন্যাশনাল ব্যাংক রোড) এলাকার মৃত সৈয়দ আব্দুল জব্বারের পুত্র সৈয়দ আবুল হাসান। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার ভাগিনা আঞ্জুমানারা নাইচ ও ভাগ্নি খন্দকার মারুফ হোসেন তাদের পিতা মৃত খন্দকার আবুল হোসেন। তাদের মাতাও বেঁচে নেই। তারা শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। জমি জমাবিস্তারিত পড়ুন

ম্যাজিস্ট্রেট পৌঁছাতেই বাল্যবিয়ে হয়ে গেল ‘দাদার কুলখানি’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান কনের বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করে দেন। এসময় কনের পরিবারের লোকজন জানান, বাল্যবিয়ে নয়, তার দাদার কুলখানির আয়োজন করা হয়েছে। পরে অবশ্য কনের পরিবারের লোকজন বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, ওই গ্রামের এক প্রবাসীর কন্যার বিয়ের দিন ধার্য ছিল রোববার।বিস্তারিত পড়ুন

গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, গ্রেফতার ২

টাঙ্গাইলের সখীপুরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে সেই ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। রোববার (১৮ অক্টোবর) সকালে অভিযোগের ভিত্তিতে সখীপুর এলাকার বাসিন্দা আশিক শীল (২৪), ও পাপ্পুকে (২৭) গ্রেফতার করে পুলিশ। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, বেশ কয়েক দিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিওবিস্তারিত পড়ুন