রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে বিএনপি কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে ভাংচুরের অভিযোগ

যশোর জেলা বিএনপির কার্যালয়সহ শীর্ষ চার নেতার বাড়িতে শনিবার গভীর রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেলা বিএনপির নেতারা বলছেন, সামনে যশোর সদর উপজেলার পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্যই এসব করা হচ্ছে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, রাত ২টার দিকে অজ্ঞাত পরিচয়ের ২০/২৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে তার যশোরের উপশহরস্থ বাড়িতের সামনে যায়।
এসময় তারা অশ্রাব্য গালিগালাজ করে ও ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালার গ্লাস ভাংচুর করে। এতে বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন।

তিনি বলেন, একই দুর্বৃত্তরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চুর বাড়িতে এবং জেলা বিএনপির কার্যালয়েও ভাংচুর করে।

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, রাত আড়াইটার দিকে ২০/২৫টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা জেলা বিএনপি কার্যালয়ে যায়।

সেখানে তখন বিএনপির কর্মীরা উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পোস্টার বাধার কাজ করছিলেন। দুর্বৃত্তরা কার্যালয়ের দরজার সিটকিনি ভেঙে ভেতরে ঢুকে কর্মীদের মারপিট করে ও সেখানে থাকা ভোটার তালিকা ও অন্য কাগজপত্র এবং মালামাল একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তারা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

দেলোয়ার হোসেন খোকন বলেন, পুরো বিষয়টি রিটার্নিং অফিসার ও কোতোয়ালি থানায় জানানো হয়েছে।
এ ব্যাপারে লিখিত অভিযোগও দেওয়া হবে।

যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠান। পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা