নড়াইলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আটক ৪


নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের চিত্রা ও নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরায় ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
আটককৃতরা হলো, কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)।
শনিবার রাতব্যাপী নড়াইলের জামরিলডাঙ্গা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত ৭ কিলোমিটার নৌপথে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ মৎস্যশিকারী পালিয়ে যায়।
ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, মা ও জাটকা ইলিশ মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন


