মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মারপিটকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মারপিটকারী কামাল ও আজিজ নিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের (ন্যাশনাল ব্যাংক রোড) এলাকার মৃত সৈয়দ আব্দুল জব্বারের পুত্র সৈয়দ আবুল হাসান।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমার ভাগিনা আঞ্জুমানারা নাইচ ও ভাগ্নি খন্দকার মারুফ হোসেন তাদের পিতা মৃত খন্দকার আবুল হোসেন। তাদের মাতাও বেঁচে নেই। তারা শারিরীক ও মানসিক প্রতিবন্ধী। জমি জমা সংক্রান্ত বিষয়ে গত ১৩ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশ্যে একই এলাকার কালু নিকারীরর পুত্র আজিজ নিকারী, কামাল নিকারী ও আব্দুর রহমান নিকারী ধারালো অস্ত্র ও জিআই পাইপ দিয়ে আমার প্রতিবন্ধী ভাগিনাদের মারপিট করে গুরুতর রক্ত্যাক্ত জখম করে এবং আমার ভাগিনা নাইচের পরনের কাপড় চোপড় টানাচেহড়া করে শ্লীলতাহানি ঘটায়। উক্ত মারপিটের ঘটনার ভিডিও ভাইরাল হলে সাতক্ষীরা পুলিশের হস্তক্ষেপে মারপিটকারীদের আটক করে জেল হাজতে প্রেরন করেন এবং আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। উক্ত মামলার ২নং আসামী আব্দুর রহমান ও ৩নং আসামী আজিজ নিকারী জামিনে মুক্তি পেয়ে আবারো প্রকাশ্যে আমাকে এবং প্রতিবন্ধী ভাগিনা ও ভাগ্নেকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, যে সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। সেই সময়ে পর সম্পদ লোভী কামাল, আজিজ ও রহমান নিকারী গং প্রকাশ্যে প্রতিবন্ধীদের মারপিট করেও পার পেয়ে যাচ্ছে। মারপিটের ভিডিওটি এখনো সামাজিক মাধ্যমে ছড়িয়ে আছে। কোন সুস্থ্য মানুষ একজন প্রতিবন্ধীকে এভাবে মারপিট করতে পারে বলে আমার মনে হয় না। এঘটনায় জেলা ব্যাপী সমালোচনার ঝড় বইছে। অথচ উক্ত ঘটনায় জড়িতরা আজ প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার হুমকি ধামকিও প্রদর্শন করে যাচ্ছে।

ওই পিতা মাতা হারা প্রতিবন্ধীদের অভিভাবক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুলসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে ওই অমানুষদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা