Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার কেঁড়াগাছীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছীতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে’ শীর্ষক স্লোগানে শনিবার কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে একটি র্যালি আশপাশের সড়ক প্রদিক্ষণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাবে কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৫নং বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই সুবীর, এ.এস.আই আসলাম, এ.এস.আই আলাউদ্দীন, বোয়লিয়া ইউনাইটেড হাইস্কুলের প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ার বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত জমিতে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বোয়ালিয়া ইউনাইটেড কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল। এ সময় উপস্থিতবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল ম্যাচে মোকন্দপুর জয়ী

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সাতক্ষীরা সদরের মোকন্দপুর জয়লাভ করেছে। শনিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার মোকন্দপুর ফুটবল একাদশ ও কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল একাদশ এর মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। খেলা শুরুর ৯ মিনিটে মোকন্দপুর ফুটবল একাদশের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার নীল একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পর কেঁড়াগাছি ফুটবল একাদশেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার যুগিখালিতে আ.লীগ নেতা এরশাদ আলীর গণসংযোগ

কলারোয়া উপজেলার ১২নং যুগিখালি ইউনিয়নে গণসংযোগ ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন অত্র ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদ আলী। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ১২নং যুগিখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২২০টি মোটরসাইকেল ও প্রায় ৫ শতাধিক জনসাধারণের সমন্বয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও সহযোগী সংগঠনবিস্তারিত পড়ুন
নড়াইলের দু’টি পরিবারে চলছে শোকের মাতম

নড়াইল শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক ভূঁইয়াসহ পরিবারের তিন সদস্য এবং তার এক বন্ধু শুক্রবার বিকেলে যশোরে ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারে চলছে শোকের মাতম। নিহত হিরকের ভাগ্নি মীম জানান, তার মামা নড়াইল থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে পরিবারসহ খুলনায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তাদের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। হিরক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। এ দুর্ঘটনায় হিরক ছাড়াও নিহত হয়েছেন-তার বোন শিল্পী বেগমবিস্তারিত পড়ুন
নড়াইলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নিরাপদ নারী, নিরাপদ দেশ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলের বিভিন্ন থানায় পালিত হল নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ পালিত হয়েছে। শনিবার জেলা পুলিশের সহযোগিতায় বিট পুলিশিং, নড়াইলের আয়োজনে জেলার অর্ন্তগত নড়াইল সদর, কালিয়া, নড়াগাতি ও লোহাগড়ার থানা এলাকায় এ সমাবেশ পালিত হয়। তুলারামপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় অনুষ্ঠনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ মাসুদ রানা, সদরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রতাপনগরে বানভাসি মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

‘মানুষ মানুষের জন্যে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা’র আশাশুনি উপজেলার প্রতাপনগরে বানভাসি অসহায় মানুষের মাঝে ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় আশাশুনি উপজেলার প্রতাপনগরের বানভাসি গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে ৩য় পর্যায়ে খাদ্য সামগ্রী সহায়তা বিতরণ করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. কামরুজ্জামানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ৯টি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ৯টি পিচ ও আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০১ নং ওয়ার্ডে রফিকুলের বাড়ি হতে মন্দির অভিমুখে ১৫৭৫ ফুট রাস্তা ২৫ লক্ষ ৪৪ হাজার ১শ’১৬বিস্তারিত পড়ুন
মনিরামপুরের ঝাঁপায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য্য ও তাঁর পরিবারের সকলের সুস্থতা কামনা করে মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ঝাঁপা আলিম মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠান হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, তাঁর সহধর্মিনী যশোর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য ও পুত্র সূপ্রিয় ভট্টাচার্য্য শুভ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এতেবিস্তারিত পড়ুন
১৭ অক্টোবর, ২০২০
করোনা মোকাবেলায় সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী

মহামারী করোনার প্রতিরোধে প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। করোনা সংকটকালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন সেনাসদস্যরা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন গরিব ও দুস্থদের বাঁচিয়ে রাখতে নিত্যপণ্য বিতরণের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাটবাজার ও বিভিন্নবিস্তারিত পড়ুন

