রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় এমপি রবির সাথে শুভেচ্ছা বিনিময় বাস মিনিবাস মালিক সমিতির

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় শহরের মুনজিতপুরের ইসু মিয়া সড়কের মীর মহলে এমপি রবি’র বাসভবনে যান নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির নব-গঠিত কমিটির আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, যুগ্ম আহবায়ক শেখ জামাল উদ্দিন, সদস্য চৌধুরী মিজানুর রহমান,বিস্তারিত পড়ুন

করোনাকালে বাংলাদেশের মেয়ে ও ভারতের ছেলের ভার্চুয়াল বিয়ে

সাত মাস আগে বিয়ের কথা হয়েছিল। কিন্তু মাঝে পড়ে যায় দীর্ঘ লকডাউন। করোনার জেরে এখনও বিমান চলাচল স্বাভাবিক হয়নি। স্বাভাবিক হয়নি ভিসা পরিষেবা। তাই বলে আর কতদিন অপেক্ষা করা যায়! তাই উপায় ভার্চুয়াল বিবাহ। আশ্বিনের বিকালে এই ভার্চুয়াল বিবাহের সাক্ষী থাকলেন দুই বাংলার মানুষ। পাত্র ভারতের পূর্ববর্ধমান জেলার কাটোয়া থানার পাতাইহাট কাজিপাড়ার বাসিন্দা মীর আবু তালেব। পাত্রী বাংলাদেশের ঢাকা শহরের উত্তরা এলাকার শাহেরান ফতেমা। কায়িকভাবে হাজার যোজন দূরে থাকলেও শুক্রবার প্রযুক্তিকেবিস্তারিত পড়ুন

গুগল ম্যাপের সাহায্যে ১১ বছর পর বাড়িতে ফিরল অপহৃত নাবালক

বর্তমান সময় আসলে প্রযুক্তির যুগ। যে দেশ প্রযুক্তির দিক থেকে যত উন্নত, সেই দেশ তত এগিয়ে। অনেক কঠিন কাজও এখন সহজ হয়ে যায় ও দ্রুততার সঙ্গেই সম্পন্ন হয় প্রযুক্তির সাহায্যে। এবার এই প্রযুক্তিই দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরিয়ে দিলো পরিবারের কাছে। শুনতে অবাক লাগলেও ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার স্র্যাগেন প্রদেশ সাক্ষী থেকেছে এমনই এক অবিশ্বাস্য ঘটনার। পাঁচ বছর বয়সে অপহৃত হওয়া বালক ১১ বছর পর পরিবারের কাছে ফিরে এলো গুগল ম্যাপেরবিস্তারিত পড়ুন

কলারোয়া চকজয়নগর ওয়ার্ডের শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন

কলারোয়া চকজয়নগরের শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭অক্টোবর) বিকাল ৫টায় কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা বাজারে মাজেদ মার্কেটে ৮নং চকজয়নগর ওয়ার্ডের জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ১নং জয়নগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি মনিরউদ্দীন মোড়ল ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধি বাংলাদেশ’- স্লোগানে সারাদেশের ওই কর্মসূচির পালিত হয়। শনিবার সকালে উপজেলার চন্দনপুর বিট পুলিশিং উদ্যোগে ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, ইউনিয়ন আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

তালার বালিয়াদাহে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা তালার বালিয়াদাহ হাইস্কুল মাঠে একতা সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল খেলা শনিবার বিকালে উদ্বোধন করা হয়েছে। উক্ত ১৬ দলীয় ফুটবল খেলায় বালিয়াদাহ একতা সংঘের সভাপতি মোল্যা জাকির হোসেন লাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু গনেশ দেবনাথ। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল মামুন ইসলাম, শেখ সানজিদুল হক ইমন,বিস্তারিত পড়ুন

কবিতা: “অভাগা ওরা”

অভাগা ওরা ডা. গোলাম রহমান ব্রাইট আমি তাদের কথাই ভাবি, ঐ পথশিশু যারা পেটের ক্ষুধায় কাতর হয়ে হচ্ছে ওরা সারা। পার্ক ফুটপাত উন্মুক্ত চত্বরে ঘুরে ফিরে তারা সুবিধা বঞ্চিত অনাথ ওরা আপন জন হারা। জীর্ণশীর্ণ শুকনো দেহে ফ্যাল ফেলিয়ে চায় ক্ষুধার তাড়নায় হাত পাতে যদি কিছু পায়! তীব্র আকুতি সবার কাছে মিনতি করে যায় একটু যদি খাবার জোটে সন্তুষ্ট চিত্তে খায়। অভাগা ওরা স্বজন হারিয়ে বেড়ায় পথে ঘাটে গাছ তলাতে বিছানাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে রাতের আধারে স্কুল মাঠের খেলার পরিবেশ নষ্ট করেছে দুর্বৃত্তরা!!

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের নেট ও জালের বেড়া রাতের আধারে কেটে ছিন্নভিন্ন করে দিয়ে খেলাধুলার পরিবেশ নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬অক্টোবর) দিবাগত রাতে। মাঠটির খেলাধুলা পরিচালনা ও সার্বিক দেখভাল করে থাকে সোতা বেনাদোনা যুব সংঘ। উক্ত যুব সংঘের সভাপতি মোঃ মিলন বিশ্বাস জানান, ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন যাবত পরিচর্যা না করার কারণে খেলাধুলার অনুপযোগী হয়ে গিয়েছিল। এবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ভোটার হয়েও ভোটবঞ্চিত ৫২ লাখ মার্কিনি

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না দেশটির প্রায় ৫২ লাখ নাগরিক। আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘সেনটেন্সিং প্রজেক্ট’র নতুন এক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। বর্তমান ও আগের ক্রিমিনাল রেকর্ড তথা অপরাধ খতিয়ানের কারণে নভেম্বরের নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হবে এ বিশাল সংখ্যক ভোটার। শ্বেতাঙ্গ নাগরিকদের চেয়ে কৃষ্ণাঙ্গ নাগরিকরাই বেশি ভোটবঞ্চিত। ২০১৬ সালে ভোট দিতে না পারা ব্যক্তিদের সংখ্যা আরও বেশি ছিল। দেশজুড়ে সাজাপ্রাপ্ত আসামিদের ভোটাধিকার সুরক্ষার উদ্যোগের ফলে গতবারের চেয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি আব্দুর রহিমকে সংবর্ধনা

জনতা ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো: আব্দুর রহিম স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাতক্ষীরা এরিয়া কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ঠিকানা পরিবার। ১৬ অক্টোবর রাতে শহরের পলাশপোলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম আফতাবুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিদ্দিকের সঞ্চলনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ শেখ আব্দুল্লাহ আল ইয়াছিন, দপ্তর সস্পাদক শাহাদাৎ হোসেন, নির্বাহী সদস্য ভোলা নাথ বৈদ্য, মোতাসিম বিল্লাহ, রবিউল ইসলাম,বিস্তারিত পড়ুন