Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ভিমরুলের কামড়ে জেহের আলী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত জেহের আলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী লাভলু শেখ জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেহের আলী বাড়ির পাশে বিলে গরুর জন্য ঘাস কাটছিলেন। এসময় ৪/৫টি ভিমরুল এসে বৃদ্ধ জেহের আলীকে কামড় দিলে যন্ত্রণায় দৌড় দেন। তখন মাটিতে পড়ে গেলে আরও ২০/২৫টি ভিমরুল তাকে আক্রমণ করে। যন্ত্রণায় ছটফট করতে থাকলে তাকে উদ্ধার করেবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে পুকুরের পানির মধ্য থেকে ফেনসিডিল উদ্ধার

কলারোয়ার চন্দনপুরে পুকুরের পানির মধ্য থেকে ৪৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (বৃহস্পতিবার) এগুলো উদ্ধার হয়। সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চন্দনপুর ইউনিয়নের হিজলদী বিওপি’র হাবিলদার ওমর আলী বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি বুধবার রাত ১২টার দিকে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের পার্শ্ববর্তী চন্দনপুর গ্রামের হাজী সামসুল আলমের পুকুরের পানির মধ্যে মাদক ব্যবসায়ীরা কয়েক বস্তা ফেনসিডিল লুকিয়ে রেখে দিয়েছে। তাৎক্ষনিক সেখানে অভিযান চালিয়ে আমি সহ কয়েকজন বিজিবি সদস্যবিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দর দিয়ে ভারতে মাছ রফতানি বেড়েছে দ্বিগুন

গত ৩ বছরের ব্যবধানে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে সাদা মাছ রফতানি বেড়েছে দ্বিগুন। ফলে বেড়েছে বৈদেশিক মুদ্রা আয়। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। গত তিন বছরে রফতানি হয়েছে ১ কোটি ৪১ লাখ ২৩ হাজার কেজি সাদা মাছ। জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে-পাবদা, টেংরা পাকসে, তেলাপিয়া, পাঙ্গাস, ভেটকি, শিংমাছ সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ। অপরদিকে ভারত থেকে আসছে সামদ্রিক মাছ চিতল, ফলুই, আড় ফলাই, বোয়াল, মলা শাকিলা, নিমুলকাঠি, পোয়া আয়লা এবং কাতল-রুইসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে র্যালী ও সমাবেশ

“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার”- এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী অফিসের সামনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উপলক্ষে প্রকৌশলী অফিস সকল কর্মকর্তা-কর্মচারী ও সমাবেশ অংশগ্রহণ করেন। র্যালিতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপসহকারী প্রকৌশলী মঞ্জুকুলবিস্তারিত পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৩ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ছুটি বাড়ানোর এ সিদ্ধান্ত জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। চলমান এ ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ওয়ান ব্যাংকে বিদ্যুতের প্রিপেইড মিটারে লোড কার্যক্রম উদ্বোধন

ওয়ান ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখায় ভেন্ডিং মেশিনের মাধ্যমে সাতক্ষীরা ওজোপাডিকো তথা বিদ্যুতের প্রিপেইড মিটারে লোড দেয়ার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা ওজোপাডিকোর এক্সিকিউটভ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল হক এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক সাতক্ষীরা শাখার নবাগত ব্যাবস্থাপক এসকে দিদারুল আলম (এসএভিপি), সাতক্ষীরা ওজোপাডিকোর প্রিপেইডের ইনচার্জ প্রকৌশলী পুজন কান্তি দাস, ওয়ান ব্যাংক কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১ অক্টোবর, ২০২০
করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় জনসমাগম ঠেঁকাতে বৃহস্পতিবার (১ অক্টোবর, ২০২০) বৃহত্তর যশোর অঞ্চলে যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে পিয়াজ রপ্তানিতে আগ্রহ ইরানের

বাংলাদেশে পিয়াজ রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর। তিনি বলেছেন, ইরানে তুলনামূলকভাবে পিয়াজের দাম অনেক কম। বাংলাদেশে পিয়াজ রপ্তানির বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। এছাড়া খেজুর, গম, কিসমিস ইত্যাদি পণ্য রপ্তানিতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত এ আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি, বায়োটেকনোলজি, অ্যাগ্রো ফুড প্রসেসিং ও প্যাকেজিং,বিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ঠেকরা সোনার বাংলা যুব সংঘের উদ্যেগে ত্রাণ সামগ্রী বিতরণ

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী যুব সংগঠন ঠেকরা সোনার বাংলা যুব সংঘের উদ্যোগে অসহায় দুস্থ ১৫৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও হারুন অর রশীদের সার্বিক পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানটি বাল্য বিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ সপ্তাহ সহ সকল সরকারি দিবসে অংশগ্রহন করে।
সাতক্ষীরা লেকভিউ প্রজন্ম কুইজ: চ্যাম্পিয়ন হাবিব, রানার্সআপ রাহাত

প্রজন্ম সাতক্ষীরার উদ্যোগে এবং লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ভার্চুয়াল কুইজ অনুষ্ঠান ‘লেকভিউ প্রজন্ম কুইজ’ এর প্রথম মাসের (সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. হাবিব উল্লাহ এবং রানার্সআপ হয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাত্তাহুল হাসান রাহাত। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টায় অনুষ্ঠিত কুইজের গ্রান্ড ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৫ পয়েন্টের ব্যবধানে বিজয়ী নির্ধারিত হয়। অনুভূতিবিস্তারিত পড়ুন

