Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৩০ সেপ্টেম্বর, ২০২০
দেশে করোনায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৩৬

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৬ জন। বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসেবিস্তারিত পড়ুন
এ রায়ে অত্যন্ত খুশি হয়েছি: রিফাতের বাবা

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। ছেলে রিফাত হত্যার দায়ে পুত্রবধূ মিন্নিসহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আব্দুল হালিম দুলাল শরীফ। রায় ঘোষণার পর রিফাতের বাবা বলেন, আমি ও আমার পরিবারের সবাই এ রায়ে অত্যন্ত খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
ফাঁসির রায় শুনে যা বললেন মিন্নির বাবা

বরগুনার রিফাত হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। এছাড়া এ মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। এই রায় শোনার পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা উচ্চ আদালতে যাব। আমরা আদালতে সঠিক রায় পাইনি।’বিস্তারিত পড়ুন
মিন্নি ছিলেন রিফাত হত্যার মাস্টারমাইন্ড : রাষ্ট্রপক্ষ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার মাস্টারমাইন্ড ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। এ মামলায় মিন্নিসহ ছয়জনের ফাঁসির রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবু। বুধবার দুপুরে রিফাত হত্যার রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে, দুপুর পৌনে ২টার দিকে রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়াবিস্তারিত পড়ুন
বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সবাই খালাস

প্রায় তিন দশক আগে ভারতের বাবরি মসজিদ ধ্বংসের মামলায় বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আডবানীসহ ২৮ আসামির সবাইকে খালাস দিয়েছে উত্তর প্রদেশের একটি আদালত। বিচারক সিদ্ধান্ত দিয়েছেন, বাবরি মসজিদ ধ্বংসের ওই ঘটনা ‘পরিকল্পিত ছিল না’। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু ‘করসেবকরা’ অযোধ্যার ৫০০ বছরের পুরনো মসজিদটি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। জানা গেছে, ২৮ বছর আগে ১৯৯২ সালে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের সবাইকে খালাস দিয়েছেনবিস্তারিত পড়ুন
ঢাকা-১৮ আসনে হাবীব হাসান, সিরাজগঞ্জে নাসিমপুত্র জয় নৌকার প্রার্থী

সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনে হাবিব হাছানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ, আর মোহাম্মদ নাসিমের সিরাজগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন তার ছেলে তনভীর শাকিল জয়। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার এক অনলাইন ব্রিফিংয়ে দলের মনোনয়ন বোর্ডের এই সিদ্ধান্ত ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।বিস্তারিত পড়ুন
বিশ্বে আড়াই কোটির বেশি মানুষের করোনা জয়

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন আড়াই কোটির বেশি মানুষ। এ পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেলেও করোনায় সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার ৬৭ জন। বুধবার আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। করোনায় এ পর্যন্ত বিশ্বে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৭২৯ জনে। মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জন। আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রেবিস্তারিত পড়ুন
বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ১২ হাজার ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ১২ হাজার। আর আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ১২ হাজার ৬৫৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৯২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ২৬৭ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায়বিস্তারিত পড়ুন
দুর্দিনে সারা, কেন পাশে নেই বাবা সাইফ আলি খান?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে একের পর এক বেরিয়ে আসতে থাকে চাঞ্চলক্যর তথ্য। বেরিয়ে আসে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের মাদক সংশ্লিষ্টতার নানা তথ্য। এরই ধারাবাহিকতায় ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরার মুখে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও সারা আলি খান। মাদক সম্পৃক্ততার অভিযোগে বেশ নাকানি চুবানি খাচ্ছেন উঠতি নায়িকা সারা। কিন্তু মেয়ের এই দুর্দিনে কেন পাশে নেই তার বাবা প্রভাবশালী অভিনেতা সাইফ আলি খান? দূরত্ব বাড়ছে সাইফ-সারার?বিস্তারিত পড়ুন
বাংলাদেশে পানি জীবন মরণের বিষয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও মহামারিকে মানবজাতির জন্য অভিন্ন হুমকি অভিহিত করে বলেছেন, এগুলো মোকাবিলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্বের অন্যতম শীর্ষ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসে প্রধানমন্ত্রীর একটি নিবন্ধ প্রকাশিত হয়। নিবন্ধে তিনি লেখেন, ‘জলবায়ু পরিবর্তন, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। এগুলো মোকাবিলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে মানবজাতিকে একসঙ্গে কাজ করতে হবে।’বিস্তারিত পড়ুন

