Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৯ সেপ্টেম্বর, ২০২০
আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

মহামারী করোনা মোকাবেলায় দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে জাতিকে খাদ্য সংকট থেকে রক্ষায় কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ আর্থিক সহায়তা ও উন্নত মানের ফল/সবজির বীজ। যশোর সেনানিবাসের লে. কর্নেল সৈয়দ আশিকুল ইসলাম, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় প্রতিদিনই দেশের প্রত্যন্তবিস্তারিত পড়ুন
কৃষি জমিতে শিল্পকারখানা নয় : প্রধানমন্ত্রী

কৃষি জমি ও বসতবাড়িতে নয়, শিল্প এলাকায় শিল্পকারখানা স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা ব্যবসা করতে চান বা শিল্প করতে চান, তাহলে শিল্প এলাকায় যান। বাড়ির পাশের ধানের জমি নষ্ট করে শিল্প স্থাপন করবেন কেন? আমরা উৎসাহ দেব, আপনারা শিল্প এলাকায়বিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা

ফের বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা জানালো আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার দেশের ৮ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে তা বাড়তে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশেরবিস্তারিত পড়ুন
করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেলে এক ব্যক্তির মৃত্যু

করোনা সন্দেহে বা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া সিরাজুল ইসলাম (৭৫) সদর উপজেলার তালতলা এলাকার মৃত আক্তার হোসেনের পুত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম গত ২৩ সেপ্টেম্বর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহেবিস্তারিত পড়ুন
জনপ্রিয়তার অনন্য নজির, করোনায় মৃত্যুর ২ সপ্তাহ পরও মেয়র নির্বাচিত!

বিশ্বব্যাপী তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের প্রকোপে বিশ্বে প্রতি মুহূর্তে ঘটছে নানা ধরনের আবেগময় ঘটনা। এমনই একটি ঘটনা ঘটল রোমানিয়ায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যাওয়ার পরও নির্বাচনে বিশাল জয় পেয়েছেন দেশটির এক মেয়র! খবর বিবিসি ও রয়টার্সের। মৃত্যুর দুই সপ্তাহ পরও এতটুকু জনপ্রিয়তা কমেনি আয়োন আলিমানের। সমর্থকদের কাছে যেন তিনি এখনও জীবিত! তৃতীয়বারের মতো রোমানিয়ার দক্ষিণাঞ্চলের দেভেসেলু গ্রামের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। যেনতেন জয় নয়, মোট ভোটেরবিস্তারিত পড়ুন
দেশে করোনাভাইরাসে আরো ২৬ মৃত্যু, শনাক্ত ১৪৮৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৮৮ জন। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৮৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ২৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসেবিস্তারিত পড়ুন
অ্যাড. আজাহারুলকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা জেলা শ্রমিক ফেডারেশনের

সাতক্ষীরা জেলা শ্রমিক ফেডারেশনের (রেজি নং-০৫, খুলনা) উপদেষ্টা অ্যাড. আজাহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছো জানিয়েছেন সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২০) রাতে কামালনগর বউ বাজার সংলগ্ন অ্যাড. আজাহারুল ইসলামের নিজস্ব চেম্বারে উপস্থিত হয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এ সময় সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুর রহমান, হাফিজুল্লাহ, কেয়ামুদ্দিন, আব্দুল হক, ফারুক হোসেন, জাহিদ হাসান, মাসুম বিল্লাহ, আব্দুস সামাদ, হোসেন আলী, সোহবান আলী,বিস্তারিত পড়ুন
নড়াইলে পুলিশের প্রেস ব্রিফিং, সরকারি নতুন সিম প্রদান

নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে বিট পুলিশিং, আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দায়িত্বরত কর্মকর্তাদের মাঝে সরকারি নতুন সিম প্রদান করা হয়। ওই সকল সিম আগামি ১ অক্টোবর থেকে চালু করণ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ রিয়াজুল ইসলাম (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল), বিশেষ শাখার ডিআইও-১ এসএম ইকবালবিস্তারিত পড়ুন
নড়াইলে চোরাই মোবাইল সহ আটক-২

নড়াইলের গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নড়াইলের ডিবি পুলিশের এসআই মিল্টন কুমার দেবদাস,এর নেতৃত্বে এএসআই ওবায়দুল ও সঙ্গীয় ফোর্স সহ নড়াইলের বাঁধা ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে দুইজন মোবাইল চোরকে ১২টি মোবাইল সহ আটক করেছে। এসআই মিল্টন কুমার জানান, চোরদের বাড়ি নড়াইলের কালিয়ার পেড়লী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। আটককৃতরা হলো বাদল ফকির (২২)। সে কালিয়ার পেড়লী এলাকার দাউদ ফকিরের পুত্র। অপরজন হলো নিলয় সরদার (১৭)। সে একইবিস্তারিত পড়ুন
এদেরকে ধরে সরাসরি ক্রসফায়ার দেয়া উচিত : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘সিলেটের এমসি কলেজে একটা ঘটনা ঘটছে, খুবই দুঃখজনক ঘটনা, লজ্জা ও নিন্দনীয় ঘটনা, আমার এক বোনের উপর পাশবিক নির্যাতন করেছেন ওখানে। কয়েকজন ছাত্র। কোন দলের সেটা প্রমাণ দিতে চাই না। এটা নিয়ে আমাদের বিভ্রান্তি আছে। কেউ বলছে বর্তমান ছাত্রলীগ, কেউ বলছে ছাত্রদলের, সেটা যে দলেরই হোক না কেন? আমার যদি সুযোগ থাকতো, আমি এটাই বলতাম, এদেরকে বিচারের কাঠগড়া নয়, এদেরকে সরাসরিবিস্তারিত পড়ুন

