সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ২কেজি গাঁজা উদ্ধার

কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ২কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। চারাবাড়ি পরিতোষের বাগান থেকে সন্ধ্যা ৭টার দিকে এগুলো উদ্ধার হলেও সেসময় কেউ আটক হয় নি। বিষয়টি নিশ্চিত করেছেন তলুইগাছা বিওপি’র নায়েক সুবেদার সবুর। তিনি জানান, ‘তার নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা কেঁড়াগাছির চারাবাড়ি পরিতোষের বাগান থেকে সন্ধ্যা সাতটার দিকে দুই কেজি গাঁজা উদ্ধার করে। সেসময় বিজিবিকে দেখে আসামি গাঁজা রেখে পালিয়ে যায়।’ কলারোয়ার কেঁড়াগাছির চারাবাড়ি সীমান্ত এলাকাটি সাতক্ষীরার তলুইগাছা বিওপি’র অধীন।

আল্লামা আহমদ শফী’র মাগফিরাতে কলারোয়ায় দোয়ানুষ্ঠান

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সদ্যপ্রয়াত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফির মাগফিরাত কামনায় কলারোয়ায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুফাসসির পরিষদ আয়োজিত ওই অনুষ্ঠান সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইকরা চাইল্ড একাডেমিতে অনুষ্ঠিত হয়। দোয়াপূর্ব আলোচনায় মুহা. আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুফাসসির পরিষদের সভাপতি হযরত মাওলানা মনিরুল ইসলাম বেলালী। বিশেষ অতিথি ছিলেন পরিষদের কোষাধ্যক্ষ মাওলানা রুস্তম আলী তাওহিদী, বিশিষ্ট আলেমে দ্বীন মাও. মকবুল হোসাইন, তরুণ আলোচকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উদ্ধার হলো স্কুল ছাত্রীর চুরি যাওয়া বাইসাইকেল

কলারোয়ায় উদ্ধার হলো চুরি হয়ে যাওয়া ৬ষ্ঠ শ্রেনীর স্কুল ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া-আসার একমাত্র বাইসাইকেল। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে ঘরের দেয়াল কেটে ও দরজা ভেঙে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের আক্তারুল ইসলামের একটি ও কন্যা লিলিমা খাতুনের ব্যবহৃত বাইসাইকেলসহ মোট দুটি চুরি করে নিয়ে যায় চোর। পরে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলামের প্রচেষ্টায় সন্দেহজনক স্থানীয় ৪ জন বখাটে যুবককে আটক করে তারবিস্তারিত পড়ুন

নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী সুলতানের বাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নঙ্গর ফাউন্ডেশন নড়াইলের আয়োজনে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) সহ নঙ্গর ফাউন্ডেশনের কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

শার্শার বাগআঁচড়ায় ছাত্রলীগের বর্ধিত সভা

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের আয়োজনে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার। বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুলবিস্তারিত পড়ুন

মাস্ক পরে মসজিদে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস মোকাবিলায় মসজিদে নামাজ আদায়ের সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে ধর্ম মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন। সচিব বলেন, আগামী অক্টোবর-নভেম্বরে করোনার সেকেন্ড ওয়েভ আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই পরিস্থিতিবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক ১৪ দিনের রিমান্ডে

অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় করা পৃথক দুই মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার আবদুল মালেক কে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় তুরাগ থানার করা পৃথক দুই মামলায় তার সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী জি এম মিজানুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুই দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। সোমবার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে আসেন। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশে ভারত সরকারের পক্ষ থেকে কূটনীতিক দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নূরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নূরসহ একাধিক জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নুর, মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। সোমবার দুপুরে লালবাগ থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নূরের বিরুদ্ধে মামলাবিস্তারিত পড়ুন

ছয় মাস পর খুললেও ভিড় নেই তাজমহলে

মহামারী করোনাভাইরাসের কারণে ছয় মাস বন্ধ থাকার পর সোমবার থেকে আবার খুলেছে ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ তাজমহল। তবে দর্শণার্থীদের সাড়া মিলেনি। চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ তাজমহল খোলার সিদ্ধান্ত নেয়। করোনার কারণে আগত দর্শণার্থীদের আলাদা ছবি তোলার অনুমতি দিলেও দলবদ্ধভাবে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। করোনার আগে গড়ে ৭০ হাজার দর্শণার্থী প্রতিদিন তাজমহলে ভিড় জমাতেন। এখন প্রতিদিন তাজমহলে প্রবেশ করতে পারবেন মাত্র ৫ হাজার দর্শণার্থী। তাজমহলের তত্ত্বাবধায়কবিস্তারিত পড়ুন