সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারতে নবগঠিত ছাত্রদলের নেতৃবৃন্দ

কলারোয়া উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত রফিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার যোহরের নামাজের পর পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন

করোনা আক্রান্ত হয়ে তালার এক মহিলার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফজিলা বেগম (৬৫) নামে তালার এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে নিশ্চিত করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফজিলা বেগম তালার নূর আলী সরদারের স্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফজিলা বেগম দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি গত ২৪ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ানুষ্ঠান

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বার বার নির্বাচিত প্রয়াত চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যোহর বাদ দারুল এহসান জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের স্মৃতিচরন করে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের অর্ধশত ইমামদের উপস্থিতিতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বন্দকাটি আহমাদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মৌলভী আলহাজ্ব মাওলানা আয়ুব হোসেন আনছারী। অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ উপলক্ষে মঙ্গলবার সকালে স্বাস্থ্য বিধি অনুসরণ করে র‍্যালি ও “কেভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” প্রতিপাদ্য বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলাবিস্তারিত পড়ুন

৮ সেপ্টেম্বর, ২০২০

করোনা মোকাবেলায় আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সেনাবাহিনী

করোনা মোকাবেলায় আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মহামারী করোনার প্রতিরোধে প্রতিনিয়ত জনকল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংকটকালীন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন সেনাসদস্যরা। সেই অঙ্গীকারের অংশ হিসেবে সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন গরিববিস্তারিত পড়ুন

কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনায় সাতক্ষীরায় মিলাদ মাহফিল

সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকার নিজ উদ্যেগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণীর করোনা ভাইরাস থেকে দ্রুত সুস্থতা কামনায় মঙ্গলবার শহরের শাহী মসজিদ হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খমত ও এতিম ছাত্রদের মধ্যাহ্নভোজ এবং দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান শফি, পৌর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.আক্তারুল ইসলাম, সেচ্ছাসেবক লীগেরবিস্তারিত পড়ুন

সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে

সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশেবিস্তারিত পড়ুন

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ৮ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বীর মাতা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ২০ আগস্ট সেনাবাহিনীর একটিবিস্তারিত পড়ুন

একটি মাছি মারতে গিয়ে বিস্ফোরণে নিজের বাড়িটিই উড়ে গেল

ফ্রান্সে এক ব্যক্তি একটি মাছি মারার সময় নিজের বসতবাড়ির একাংশই উড়ে গেছে। তার বয়স ৮০ বছরের কাছাকাছি। রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই তার চারপাশে ভনভন করতে শুরু করে মাছিটি। এতে বেশ বিরক্ত হন তিনি। বাসায় থাকা মশা-মাছি মারার ইলেকট্রিক র‍্যাকেটটি হাতে তুলে নেন তিনি। কিন্তু কে জানত, ঘরের কোণায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশকিছু পরিমাণ দাহ্য গ্যাস। যেই না তিনি মাছিটিকেবিস্তারিত পড়ুন

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি, খাচ্ছেন তরল খাবার

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সব প্যারামিটারই ভালো। স্বাভাবিক সেন্স ফিরেছে। মুখে খাচ্ছেন তরল খাবার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইনস্টিটিউটের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি বলেন, গতকালই ওয়াহিদাকে আইসিইউ থেকেবিস্তারিত পড়ুন