সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালা উপজেলা চেয়ারম্যান ও তার ২ পুত্রসহ ৪ জন করোনা পজিটিভ

তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান, তার দুই পুত্রসহ নতুন করে ৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, তার পুত্র সজল ঘোষ ও স্বচ্ছ ঘোষ এবং উপজেলার জেয়ালা নলতা গ্রামের মোঃ সোহেল হোসেন। বুধবার (১৯ আগষ্ট) তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অতনু কুমার ঘোষ বিষয়টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ক্ষুদ্র উদ্যেক্তাদের ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ

কলারোয়ায় ঋণ প্রদানকারী সংস্থার সাথে সফল প্রকল্পের ক্ষুদ্র উদ্যেক্তাদের মাঝে ঋণ সহায়তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯আগস্ট) সকালে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন উত্তরনের সফল প্রকল্প। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০জন সফল প্রকল্পের মাছ, গাভী ও সবজী চাষী অংশগ্রহন করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন-কলারোয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক,বিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনৈতিক প্রতিপক্ষের কুপরামর্শে কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতাকে হয়রানি করতে নারী কর্তৃক ব্লাক মেইল এবং মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়ার পরানপুর গ্রামের শেখ মোশাররফ হোসেন এর ছেলে মেহেদী হাসান নাইস। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেহেদী হাসান নাইস জানান, আমি কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক। আমার রাজনৈতিক জীবনে কোন নারীকে হয়রানি বা অপরাধ কর্মকান্ডের অভিযোগ নেই। আমি বর্তমানে উপজেলা যুবলীগের প্রার্থী হিসাবে প্রচারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রামপুলিশদের মাঝে পোশাক ও বিভিন্ন সামগ্রী বিতরণ

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বরাদ্দকৃত (২০১৯-২০২০) অর্থবছরে ইউনিয়ন পরিষদের কর্মচারী ’গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার (১৯আগস্ট) দুপুরে ইউএনও কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, ঠিকাদার ডিকে এন্টারপ্রাইজের দিপু কাজী, এসআর করপোরেটের প্রতিনিধি নিজাম উদ্দীন, সাতক্ষীরা জেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি আলী হোসেন, সাংবাদিকবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রতিবন্ধী শিশুর প্রতিভা..

ছেলেটির নাম রাকিবুজ্জামান (১৫)। যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামের দিন মজুর আবুল কাশেম ও রেবেকা বেগমের সংসারে জন্ম হয় এক শারীরিক প্রতিবন্ধীর। প্রতিবন্ধী হলেও পিত-মাতার বুকচেরা ধন, অতি আদরের। তাকে খুশিতে রাখতে সবসময় ব্যস্ত তাঁরা। রাকিবের বয়স যখন পাঁচ তখন আশপাশের ছেলে মেয়েদের বই হাতে বিদ্যালয়ে যেতে দেখে তার মনে প্রশ্ন জাগে ওরা কোথায় যায়। তাদের হাতে কি? উত্তরটা পেতেই বলতে থাকে ওদের মত বিদ্যালয়ে যাবে। আবদার পূরণ করল পিতা-মাতা। শিক্ষাবিস্তারিত পড়ুন

তালা উপজেলা চেয়ারম্যান, চিকিৎসকসহ সাতক্ষীরায় ৬ জনের করোনা শনাক্ত, মোট ৯২২

সাতক্ষীরা জেলায় নতুন করে তালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনদ কুমার এবং এক চিকিৎসকসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বুধবার পর্যন্ত মোট ৯২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরবিস্তারিত পড়ুন

কেশবপুরে পানির নিচে মাদ্রাসার মাঠ

যশোরের কেশবপুরের বাউশলা হাফিযিয়া এতীমখানা মাদ্রাসার মাঠ পানিতে তলিয়ে গেছে। বিগ্নিত হচ্ছে লেখাপড়া। ছাত্র-ছাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের জন্য ছাত্ররা স্বেচ্ছাশ্রমে তৈরী করছে বাঁশের সাঁকো। ২০১৬ সালে ১৯ শতক জমির ওপর মাদ্রাসাটি স্থাপিত। শিক্ষক সংখ্যা চার জন। উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা (মমিনগঞ্জ) মাদ্রাসার মোড়ে বাউশলা হাফিযিয়া এতীমখানা মাদ্রাসাটির অবস্থান। শিক্ষাথর্ীরা জানান, এঅবস্থায় মাদ্রাসায় থাকতে তাদের খুব কষ্ট হচ্ছে। অনেকদিন পানি আটকে থাকার ফলে দূর্গন্ধ সৃষ্টি হয়েছে। পড়ালেখায় ক্ষতি হচ্ছে। মাদ্রাসারবিস্তারিত পড়ুন

তালা প্রেসক্লাবে জরুরী সভায় সাধারণ সম্পাদকের মুক্তি দাবী

সাতক্ষীরা তালা প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। সভার শুরুতেই জেয়ালা নলতা গ্রামের লুৎফর রহমান নিকারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় বক্তারা লুৎফর রহমানের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল কর্তৃক তালা প্রেসক্লাবকে নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার তীব্র নিন্দা জানান। একই সাথে সভায় তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের গ্রেফতারের ঘটনারবিস্তারিত পড়ুন

আরো খবর

কেশবপুরে সমাজ উন্নয়নে কাজ করে চলেছেন সাংবাদিক সাঈদ

যশোরের কেশবপুরে অনন্য প্রতিভাবান সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে নিরলস কাজ করে চলেছেন। সাংবাদিক এস আর সাঈদ ২৮-০৮-১৯৭৭ তারিখে কেশবপুর উপজেলার ভেরচী গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আজিজুর রহমান গাজী ও মাতার নাম বেগম হালিমা রহমান। এস আর সাঈদ ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে এইচএসসি, ১৯৯৭ সালে বিএসএস অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৯৮ সালে এমএসএস পাশ করেন। ১৯৯৭ সালে ছাত্র অবস্থায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমেবিস্তারিত পড়ুন