সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুরের ভালুকঘর মাদ্রাসার অধ্যক্ষ আ. হাই’র ইন্তেকাল, দাফন সম্পন্ন

যশোরের কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া সিনিয়ার ফাযিল (ডিগ্রিী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভালুকঘর বাজার কেন্দ্রী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাই আর নেই (ইন্নাল্লিাহি…রাজেউন)। মঙ্গলবার শ্বাস কষ্ট জনিত রোগে আক্রান্ত হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই রাতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার জোহরবিস্তারিত পড়ুন

৫ আগস্ট, ২০২০

করোনায় জনসচেতনতায় যশোর সেনানিবাস

করোনাকালীন সময়ে যশোর সেনানিবাসের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী নির্দেশনা মোতাবেক দেশের প্রতিটি জেলায় নিজেদের জীবন বাজি রেখে জনস্বার্থে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। যশোর সেনানিবাসের লে. কর্নেল মো. ইসমাইল হোসেন, এসজিপি, পিএসসি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসমাগম ঠেঁকাতে ৫ আগষ্ট বৃহত্তর যশোর সেনানিবাসের দায়িত্বপূর্ণ দশটি জেলায় সেনাসদস্যরা তাদের নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশিবিস্তারিত পড়ুন

শেখ কামালের ৭১তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় তাঁতী লীগের বিভিন্ন কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলা তাঁতী লীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার (৫আগষ্ট) বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা’র কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নির্দেশে কোরআন তেলাওয়াত, মিলাদ দোয়া মাহফিল, মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ, গাছের চারা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা তাঁতী লীগ। জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী মারুফের নেতৃত্বে দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তাঁতী লীগেরবিস্তারিত পড়ুন

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ: গুলিতে নিহত ১,আহত ১০

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে বুধবার সকালে দুপক্ষের সংঘর্ষ চলাকালে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে। এ সময় নারী ও শিশুসহ আহত হয়েছেন ১০জন। নবগঙ্গা নদীর চরের বালি কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাবিস্তারিত পড়ুন

বেঁচে থাকলে সব অঙ্গনে শেখ কামাল অবদান রাখতে পারতো : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল যদি বেঁচে থাকতো তাহলে সমাজকে অনেক কিছু দিতে পারত। বহুমুখী প্রতিভার অধিকারী ছিল শেখ কামাল। খেলাধুলা, সাংস্কৃতি চর্চা, রাজনীতি সব প্রতিভাই ছিল তার মধ্যে। তিনি বলেন, যারা সেদিন কামালসহ পরিবারের সব সদস্যকে হত্যা করেছে তাদের মধ্যে এমন কেউ ছিল না যারা আমাদের বাড়িতে ভাত-নাস্তা খায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা, শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্রীড়াবিস্তারিত পড়ুন

‘সিনহা’র মৃত্যুর দায় ব্যক্তির, কোন প্রতিষ্ঠানের নয়’

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা’র মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চায় সেনাবাহিনী। বুধবার কক্সবাজারে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় তিনি বলেন, ‘সিনহা’র মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মর্মাহত। তদন্ত কমিটির ওপর সেনাবাহিনী ও পুলিশের আস্থা আছে। এ ঘটনার দায় ব্যক্তির, কোন প্রতিষ্ঠানের নয়।’ কোন উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না : আইজিপি পুলিশ ও সেনাবাহনী কাঁধে কাঁধ মিলিয়েবিস্তারিত পড়ুন

সিনহার হত্যাকারীরা পার পাবে না : কাদের

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যকে উদঘাটন করা হবে। কেউ পার পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেবিস্তারিত পড়ুন

কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ অব্যাহত

যশোরের কেশবপুর পৌরসভার আগামী নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ অব্যাহত রয়েছে। বুধবার সকালে তিনি পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি বালিয়াডাঙ্গা এলাকায় মানুষের সাথে কয়েকটি স্পটে কথা বলেন। পৌরসভার উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরে তিনি বাকী উন্নয়ন কর্মকান্ডকে পর্যায় ক্রমে সম্পন্ন করে কেশবপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষ্যাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, প্রচার সম্পাদক নূরুল ইসলামবিস্তারিত পড়ুন

নড়াইলে শহীদ শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন ও দোয়ানুষ্ঠান

নড়াইলে শহীদ শেখ কামালের জন্মদিনে পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসের শ্রদ্ধা নিবেদন করেছেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে নড়াইল সদর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিকে নড়াইল আশরাফুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা, ভওয়াখালী উওর পাড়া পুরাতন জামে মশজিদ সংলগ্ন রহিমা বেগম হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহ্ফিলের আয়োজন করেন জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। শেখ কামালের জন্মদিন উপলক্ষে বুধবার (৫বিস্তারিত পড়ুন

যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরার ১০ জনের করোনা পজিটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৫ আগস্ট, ২০২০ খ্রি. তারিখ রাতে ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের, মাগুরার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের, সাতক্ষীরার ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও ঝিনাইদহেরদ ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের করোনা পজিটিভ এবং ১১৪বিস্তারিত পড়ুন