বুধবার, জুলাই ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় রাজকীয় ভাবে বিদায় সংবার্ধনা পেলেন শিক্ষক হাসান আবু তাহের

এস এম ফারুক হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর ৮০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক সবার প্রিয় দাদু ভাইখ্যাত হাসান আবু তাহের স্যার নিজে কাঁদলেন সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন। বুধবার (৩১ জানুয়ারী) দুপুর বারোটার দিকে৮০নং কাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে, অবসরজনিত রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠানটি বিদ্যলয়েের প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব হাসান আজিজ আহমেদর সভাপতিত্বে, প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিকবিস্তারিত পড়ুন

দেবহাটায় সুবর্ণ নাগরিক যাচাই বাছাই

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সুবর্ণ নাগরিক যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে এ যাচাই বাছাই করা হয়। উপস্থিত থেকে যাচাই বাছাই করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম শাখওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। এসময় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) তালিকা চূড়ান্ত করতে আবেদন প্রার্থীদের সাক্ষাতকার গ্রহন করা হয়। সঠিক ও যোগ্য ব্যক্তিদের তালিকায় অন্তভূর্ক্ত করতে সুপারিশ প্রদান করা হয়।

দেবহাটায় আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেনের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে এক হিন্দু পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা, মানবাধিকার সংস্থার নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের তাড়াশে এক হিন্দু পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে “দুর্বৃত্তরা”। সকালে জেলার তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা এলাকায় নিহতদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- বিকাশ সরকার, রানী সরকার ও পারমিতা সরকার তুষি। প্রত্যক্ষদর্শী ও তাড়াশ থানার ওসি নূরে আলম জানান, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে বাসার বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।বিস্তারিত পড়ুন

কেশবপুরে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা একটি প্রতারক চক্র

সোহেল পারভেজ, কেশবপুর: যশোর কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের গৌরীঘোনা গ্রামে ২০১৫ সালে ভদ্রাপল্লি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: গড়ে ওঠা প্রতিষ্ঠান শত শত গ্রাহকের টাকা নিয়ে গা ঢাকা দিয়েছেন এলাকায়র একটি প্রতারক চক্র। টাকা ফেরত পেতে দারে দারে ঘুরছেন ভূক্তোভূগী গ্রাহকেরা। টাকা ফেরত পাওয়ার আশায় ও সূবিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ভূক্তোভূগীরা। বিভিন্ন দপ্তর অভিযোগ সূত্রে জানা গেছে, গৌরীঘোনা গ্রামে গড়ে ওঠা ভদ্রাপল্লি সার্বিক গ্রামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার কুটিবাড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৫কোটি টাকা মুল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) ভোররাতে কলারোয়ার কুটিবাড়ি সীমান্ত এলাকা হতে এ মাদক জব্দ করা হয়। তবে কোন আসামী আটক হয়নি। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা মাদকভর্তি ব্যাগ ফেলে অজ্ঞাতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় বাস্তবায়নযোগ্য প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী ভুক্ত কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। কৃষক প্রশিক্ষণে সদর উপজেলা কৃষিবিস্তারিত পড়ুন

সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভুমিহীন নেতা কওছার আলীর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ’র সমর্থন নিয়ে শহরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী। বুধবার (৩১ জানুয়ারি) সকালে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন তিনি। এসময় তিনি সকলের কাছে দোয়া, আর্শীবাদ ও সমর্থন চায়। গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণবিস্তারিত পড়ুন

রাজশাহীর বাঘায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারাগারে

রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামুনকে কারাগারে প্রেরন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) রাজশাহী আমলি আদালত-৪ এর অতিরিক্তি চীফ জুডিসিষ্টিয়াল ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম তাকে কারাগারে প্রেরণ করেন। জানা যায়, নাট্যকার পরচিালক শিমুল সরকাররে উপর সন্ত্রাসী হামলার মামলার ২ নম্বর আসামি গড়গড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আশরাফপুর গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুর রহমান মামুন। তিনি রাজশাহী আমলি আদালত-৪ এর অতিরিক্তি চীফ জুডিসিষ্টিয়াল ম্যাজিষ্টেট মোঃ সাইফুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ এর উদ্যোগে বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১জানুয়ারী) সকাল ১০ টা থেকে কলারোয়া প্রাণীসম্পদ অফিসেরর হলরুমে ওই ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি ও নন পিজি সদস্যদের ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত থেকে খামারিদের প্রশিক্ষণ দেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)বিস্তারিত পড়ুন