রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে তাঁর নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবাষির্কী উপলক্ষে শনিবার সন্ধ্যায় মধুমেলার সমাপনী অনুষ্ঠানে মধুমে র আলোচন সভায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং

নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২৮ জানুয়ারি) পাটকেলঘাটা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি। জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স মুকুন্দ কৃষি বেতানে ৫ হাজার টাকা, সেবা ডেন্টাল ক্লিনিকে ১ হাজারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ক্রিকেট ম্যাচে ট্রাস্ট ব্যাংক ৭ উইকেটে জয়ী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ট্রাস্ট ব্যাংক সাতক্ষীরা শাখা ৭ উইকেটে ন্যাশনাল ব্যাংককে পরাজিত করেছে। গতকাল টসে জিতি ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৮২ রান সংগ্রহ করে। ট্রাস্ট ব্যাংকের পক্ষে শক্তি প্রসাদ মিত্র এবং আব্দুল্লাহ আল মাহমুদ প্রত্যেকে তিনটি করে উইকেট লাভ করেন। জবাবে ৮৩ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ট্রাস্ট ব্যাংক সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার দুইজন। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম (৩৭) নড়াইল জেলার সদর থানার বাকশাডাঙ্গা গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, (২৬ জানুয়ারি) রাতে নড়াইল জেলার সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের ৩৫ নম্বর পিবি মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেবিস্তারিত পড়ুন

যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত- ১, আহত- ১

যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোলাইমান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার আব্দুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম নামে অপর একজন যুবক। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সেটা তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি। এ খবর লেখা পর্যন্ত পুলিশে অভিযোগের বিষয়টি জানা যায়নি।

সাতক্ষীরা ডিবি পুলিশের হাতে কথিত সীমানা পিলারসহ আটক ২

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটককরা হয়েছে। আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহজামান সানা (৪০)। বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই সীমানা পিলার উদ্ধার করেন পুলিশ। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল

আবু সাঈদ, সাতক্ষীরা: অবৈধ সরকারের অধিনে ৭ জানুয়ারি প্রত্যাখ্যান ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৩ টার সময় সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড় হইতে বিশাল একটি র‌্যালি নিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক পরিদক্ষণ করে ইটাগাছা হাটের মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখারবিস্তারিত পড়ুন

সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে এমপি আশু’কে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু কে সংবর্ধনায় দেওয়া হয়েছে। (২৬ জানুয়ারি) শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র কার্যালয়ে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি ডঃ সুশান্ত ঘোষ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন আগামীতেবিস্তারিত পড়ুন

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ পালিত

মোঃ ওসমান গনি, বেনাপোল: সারা বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় ”মিলে নবীন পুরনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন” এই শ্লোগান নিয়ে শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ১১টায় বেনাপোল কাস্টম হাউজ অডিটোরিয়ামে পালিত হয়েছে কাস্টমস দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবার অভ্যন্তরীন ভাবে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক কাস্টম দিবস পালন করা হয়েছে। বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডেরবিস্তারিত পড়ুন

নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এসপি মেহেদী হাসান। নড়াইল জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর/মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাঃ মেহেদী হাসান, পুলিশ সুপার, নড়াইল। অপরাধ পর্যালোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র তুলে ধরেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নড়াইল। অপরাধবিস্তারিত পড়ুন