Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে তদন্ত কমিটি গঠিত

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের অর্থ আত্মসাত ও দুর্নীতি অভিযোগে তদন্ত কমিটি গঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসককে (আরাফাত হোসেন) এ তদন্তের দায়িত্ব দেন। জেলা কালচারাল অফিসার হামিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গত ১৩ ডিসেম্বর জেলাবিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ভিবি ও থানা পুলিশের অভিযান ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন মোল্যা (২৪) নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্রামের সাত্তার মোল্যার মেয়ের জামাই। তার নিজ বাড়ি মাগুড়া জেলার শালিখা থানার বড়াইচরা গ্রামে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৭ ডিসেম্বর) নড়াইল সদর থানাধীনবিস্তারিত পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষার আবেদন সোমবার (১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারেবন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন করা যাবে ২০২৪ সালের ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন সম্পন্ন করার পর ৮ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন
‘কিংস পার্টি’ হিসেবে স্বকৃতি পেলেও, নির্বাচনে পেল শুধুই আশ্বাস

রাজধানীর গুলশান-২ নম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নতুন কেন্দ্রীয় কার্যালয়। রোববার ১৭ ডিসেম্বর) বিকেলে গিয়ে দেখা গেল, আলিশান কার্যালয়টিতে কোনো নেতা-কর্মী নেই। আছেন শুধু একজন অফিস সহকারী। দলটি এবারের জাতীয় নির্বাচনের আগে নিবন্ধন পাওয়া দুটি দলের একটি। অন্যটি তৃণমূল বিএনপি। এই দুই দলের মাধ্যমে বিএনপির নেতাদের অনেককে নির্বাচনে আনার চেষ্টা ছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। দল দুটি পরিচিতি পেয়েছে ‘কিংস পার্টি’ হিসেবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনবিস্তারিত পড়ুন
ভোটের মাঠে টিকে রইলেন ১৮৯৬ প্রার্থী, প্রত্যাহার ৩৪৭

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ২৭ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ১৮৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এবার প্রার্থীতা প্রত্যাহার করেছেন ৩৪৭ জন। তবে নির্বাচনে অংশ নিতে মোট ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের ৩০ জন নৌকা পেয়েও হারালেন

জাতীয় পার্টিকে ২৬টি এবং ১৪ দলের শরিকদের ৬টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ৩২ আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে না। দলীয় প্রার্থীদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়ে জানিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে এই চিঠি দেওয়া হয়। আওয়ামী লীগ গত ২৬ নভেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। তখন যাঁরা নৌকা প্রতীক পেয়েছিলেন, তাঁদের মধ্যে ৩০বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মনোনয়ন প্রত্যাহার করলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যো চলছে প্রতিযোগিতা। এসেছে নতুন চমক। সাতক্ষীরা ৪ টি আসনে প্রার্থী ছিলেন ৩৬ জন তার মধ্যো ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেন। সাতক্ষীরা-১ ১) শেখ মো: ওবায়দুস সুলতান বাবলু – জাসদ- ২) মো: খোরশেদ আলম- জাকের পার্টি সাতক্ষীরা-২ ১) মো: আসাদজ্জামান বাবু – আওয়ামী লীগ ২) শেখ ইফতেখার আল মাহমুদ সুমন- জাকের পার্টি ৩) মো: তৌহিদুর রহমান – ওয়ার্কস পার্টি সাতক্ষীরা-৪ আসনবিস্তারিত পড়ুন
কলারোয়ার জয়নগর মন্দির ভিত্তিক স্কুলের সনদ বিতরণ

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর মন্দির ভিত্তিক স্কুল (বয়স্ক) ছাত্র ছাত্রীদের বাৎসরিক ফলাফল ও সনদ বিতরণ করা হয়েছে। (১৭ ডিসেম্বর) রবিবার বিকাল ৪ ঘটিকায় জয়নগর বেলতলা মন্দিরে জয়নগর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক ও স্কুল কমিটির সভাপতি তাপস কুমার পালের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষিকা সীমা বিশ্বাসের সহযোগীতায় বাৎসরিক ফলাফল ও সনদ বিতরণ করা হয়। এসময় ৩০ জন ছাত্র ছাত্রীদের উপস্থিতে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
বিজয় দিবসে জেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা কৃষকলীগ এর সভাপতি মাহফুজা সুলতানা রুবীর নেতৃত্বে সাতক্ষীরা শহরের খুলনার রোর্ডমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর প্র্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বাবলুর রহমান, কার্য নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান লাভলু, খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল, পৌরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির বাসভবনে সাধারণ মানুষের ঢল

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বাসভবনে সাধারণ মানুষের ঢল। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মুনজিতপুরস্থ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সদর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে আগত মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিমিয় করেন। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণবিস্তারিত পড়ুন

