Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

“প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে ও সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুন) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকেরবিস্তারিত পড়ুন
ঐতিহাসিক ৬ দফা দিবস নিয়ে যা বললেন সিরাজুল ইসলাম রনি

৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা আন্দোলনের দাবিতে রক্ত ঝরেছিল। রক্তঝরা এই দিনে ছয় দফা দাবির পক্ষে এবং পশ্চিম পাকিস্তানের বর্বর শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়েছিল। ১৯৬৬-এর এই দিনে বাংলার গণমানুষ স্বাধিকার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সর্বব্যাপীবিস্তারিত পড়ুন
নড়াইলের চর শালিখায় অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১০টি ঘর পুড়ে ছাই! ১০ লক্ষ টাকার ক্ষতি

নড়াইলে অগ্নিকান্ডে ৭টি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। নড়াইল ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ৫মে সোমবার দুপুরে সদর উপজেলার বাশঁগ্রামের ইউনিয়নের চরশালিখা গ্রামে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, লোহাগড়া ফায়ার ষ্টেশনের সাব অফিসার অমল কৃষ্ণ বসু বলেন, আমরা খবর পেয়ে এসে ২ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছি। আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এবং আমরা এইবিস্তারিত পড়ুন
সভাপতি মো. মমিনুর রহমান মুকুল
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী ৩৫নং ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাথার সভাপতি ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল। এই বিষয়ে জানতে চাইলে নব-নির্বাচিত সভাপতি মো. মমিনুর রহমান মুকুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি অনেক বেশী আন্তরিক। প্রথমত একটি শিক্ষ প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। কমিটির সকল সদস্যদেরবিস্তারিত পড়ুন
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকের নতুন রেকর্ড

শবিবার লর্ডসে শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষক হিসেবে কোনো কিছুতেই অবদান না রেখে ম্যাচ জয় করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন স্টোকস। হাঁটুর পুরনো ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করেননি স্টোকস। টেস্টে ইংল্যান্ড দলে ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতে নামেন স্টোকস। ফলে টপ-অর্ডারের দৃঢ়তায় ব্যাটিং করার সুযোগই পাননি তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫২৪ রান করে ইংল্যান্ড। চতুর্থ উইকেট পতনের পরই ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। এজন্যবিস্তারিত পড়ুন
বিদেশি পেঁয়াজ বাজারে আসছে সোমবার

বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষে আগামী সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। রোববার (৪ঠা জুন) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুরবিস্তারিত পড়ুন
বিদ্যুতে সাশ্রয়ী হোন! কয়লার ব্যবস্থা করছি- প্রধানমন্ত্রী

দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কয়লা কেনার ব্যবস্থা করছি। বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি কতোদিন থাকবে তা বলা যাচ্ছে না। খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হবার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন ঠিক রাখতে এবং জনগণের কষ্ট কমাতে যা যা করার সরকার তা করছে। রোববার (৪ঠা জুন) জাতীয় সংসদ অধিবেশনে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি একথা বলেন। পরে চট্টগ্রামের মরহুম সংসদ সদস্য আফসারুল আমিনেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের মূল কেন্দ্র বিন্দু হওয়া উচিত উন্নয়ন- প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী উল্লেখ করে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের মূল কেন্দ্র বিন্দু হওয়া উচিত দুই দেশের আরও উন্নয়ন। চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী সান ওয়েইডং প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি বলেন, ‘দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আমরা দেশকে কীভাবে আরও উন্নত করতে পারি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে। চীনের মন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন
সংঘাত নয়, আমরা শান্তিতে বিশ্বাস করি- প্রধানমন্ত্রী

বিশ্ব শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি প্রযুক্তির প্রসার ও অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন অপশক্তির নতুন নতুন হুমকি। ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেল করতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো সংঘাতময় পরিস্থিতি অস্ত্র নয় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা সংঘাত নয়, শান্তিতে বিশ্বাস করি। শান্তির জন্য যা যা করা দরকার বাংলাদেশ তা করবে। সোমবার (২৯বিস্তারিত পড়ুন
ফ্রান্স প্রবাসী সাংবাদিক এম, আর মিঠু’ র মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের ০৬ ওয়ার্ডের মেম্বার ও বিডিএফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল করিম মিঠু (এম আর মিঠুু)আর নেই। আজ ভোর ৪ টার সময় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাতক্ষীরার সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বড়খামার গ্রামের মৃত আব্দুল রশিদ গাজীর সেজ ছেলে। তিনি গত এক বছর আগে ফ্রান্সে পাড়ি জমান। হঠাৎ হার্টের সমস্যা নিয়ে গত ২৪ এপ্রিল ফ্রান্সেরবিস্তারিত পড়ুন

