শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৪ জঙ্গি গ্রেপ্তার

চট্টগ্রামে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জঙ্গি সংগঠনের ৪ সদস্যরা হলেন- পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হোসাইন আহমদ (২২), কুমিল্লা সদরের নিহাল আব্দুল্লাহ (১৯), আল আমিন (২২) ও খুলনার ডুমুরিয়ার আল আমিন ওরফে পার্থ কুমার দাস (২১)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া উপজেলা বাইপাস এলাকা তাদের গ্রেপ্তারের করা হয়। বুধবার (১ মার্চ) দুপুরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডারবিস্তারিত পড়ুন

সেতুমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন। আজ (১লা মার্চ) বুধবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে সেতুমন্ত্রী ঢাকা ছেড়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ তিনি ঢাকায় ফিরবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন তিন স্পিনার- সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। তিন পেসার- জোফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উডের সাথে দুই স্পিনার মঈন আলি ও আদিলবিস্তারিত পড়ুন

জাতীয় বীমা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা খাতের আরও উন্নয়নের জন্য এবং বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতীয় বীমা দিবস-২০২৩ এর উদ্বোধন করেছেন। আজ (১লা মার্চ) বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধন করেন। অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে’-এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় বীমা দিবস উপলক্ষে বীমা কোম্পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাতপোতা রহিমা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরার কলারোয়ার সাতপোতা রহিমা বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক হুমায়ন কবীর মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)। বিশেষ অতিথির বক্তব্য দেন-উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, বিদ্যুৎ সাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, সাবেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় রচনা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে কে’কে ই’পি স্কুলের দুই শিক্ষার্থী

সাতক্ষীরা জেলা ভিত্তিক রচনা প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করেছেন কলারোয়া উপজেলার কে’কে ই’পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী। বিজয়ী দুই শিক্ষার্থী হলো, উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ কামাল হোসেনর মেয়ে আরফিন সুলতানা আনিকা ৭ম শ্রেণির ছাত্রী। ও পার্শ্ববর্তী বাগুড়ী গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে তাসলিমা আফরীন তামান্না ৯ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জানান, জেলা ভিত্তিক রচনা প্রতিযোগিতায় মোট ৫ জন অংশগ্রহণ করেন। তার মধ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শহীদ মামুনের মৃত্যু বার্ষীকিতে আলোচনা ও মিলাদ মাহফিল

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগ শহীদ এম বি মামুন হোসেন ১০ তম মৃত্যু বাষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) জোহর নামাজের পর সিটি কলেজ জামে মসজিদে এ মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল মান্নান, আলহাজ্ব আলতাফ হোসেন, অধ্যাক্ষ মো মহিদুল ইসলাম, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ তানভীর হোসাইন জুয়েল, তাজ উজ্জ্বল, সোহাগ প্রমুখ। দোয়া মোনাজাতবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজগঞ্জ আঞ্চলিক আওয়ামীলীগ কার্যালয়ে ঝাঁপা, চালুয়াহাটি ও মশ্বিমনগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, সহকারি অধ্যাপক মোঃ মিজানুরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহিনের সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এমপি রবি

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সদর উপজেলা চত্বরে বেলা ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপিবিস্তারিত পড়ুন