Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশীকে বেনাপোলে হস্তান্তর

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশী নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৫টায় তাদেরকে হস্তান্তর করা হয়। ফেরত এসেছে, আজিম ভুইয়া (৩৪), আহমেদ আল ফাহাদ (২৫), মোঃ টুটুল (৩০), মুনিয়া খাতুন (২৮), মুস্তাদ মমতা (৫৬)। তারা যশোর, হিলি, আগরতলা ও মহেশপুর সীমান্ত দিয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর পুলিশ কর্তৃক আটক হয়। পরে তাদের বিভিন্ন সেভ হোম বুধবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেনবিস্তারিত পড়ুন
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৯৫ শতাংশ। এ সময় ২ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৪৪১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাসবিস্তারিত পড়ুন
সরকারকে আবার ধাক্কা দিতে গেলে বিএনপির পা ভেঙে যাবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ‘দয়া করে আর ধাক্কা দেওয়ার চেষ্টা করবেন না। ১০ ডিসেম্বর বিএনপির কোমর ভেঙেছে আবার ধাক্কা দেওয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে। আজ (১১ জানুয়ারি) বুধবার রাজধানীর মিরপুরে শাহ আলী ঈদগাহ ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রী এ হুঁশিয়ারিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে জাইকা প্রকল্পে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

জাপান বাংলাদেশ প্রকল্পে জাইকার অর্থায়নে এবং লোকাল গভারমেন্ট এলজিইডি এর সহায়তায় উপজেলায় ১টি কলেজ ২টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১টি মাদ্রাসায় বয়স সন্ধি কালীন ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ইলিয়াস এবং সার্ভেয়ার আবুল বাশারের বিরুদ্ধে। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর পিকে এম মাধ্যমিক বিদ্যালয় বুধবার সকাল ৮ টার দিকে বিষয়টি সাংবাদিকদের নজরে আসলে দু’ঘণ্টা পর ঠিকাদার ভবনের কিছু অংশ ভেঙে ফেলে দেয়। তবে অনিয়ম দুর্নীতির বিষয়টি স্কুলের ম্যানেজিং কমিটিরবিস্তারিত পড়ুন
সাম্প্রতিক শক্তির উত্তরসূরীরা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আছে : স ম রেজাউল করিম

স্বাধীনতাবিরোধীদের কেউ কেউ নব্য আওয়ামীলীগার হয়েছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তারা আমাদের চেয়ে বেশি ‘জয় বাংলা’ স্লোগান দেন। কিন্তু মৌলিক চরিত্র তাদের ভেতরে সুপ্ত আছে। সময় হলে তারা সেই সুপ্ত চরিত্র নিয়ে আবারও হাজির হতে পারে। মঙ্গলবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরওবিস্তারিত পড়ুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান
রাজধানীর নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান শুরু হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীতের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণঅবস্থানস্থল নয়াপল্টনে জড়ো হতে থাকেন। রাজধানীর ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি। এদিকে ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির বিভিন্নবিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের সাথে চীনা কমিউনিস্ট পার্টির সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। আজ (১১ জানুয়ারি) বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার চেন ঝাউ-এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। বৈঠকে ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, বাস রাপিড ট্রানজিটবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান সফর হতে পারে এপ্রিলে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে। প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম. নজরুল ইসলাম শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে জানিয়েছেন, রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ (১১ জানুয়ারি) বুধবার প্রধানিমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাঁকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন। উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে ফজলুল হকের।সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

ঐতিহাসিক দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামীলীগ নেতা রবিউল আলম মল্লিক, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, যুবলীগনেতা আতাউর রহমান,আ.লীগনেতা সরদার আনছার আলী,বিস্তারিত পড়ুন

