Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নড়াইলের কালিয়া ডাকবাংলো উদয়-রবির পৈত্রিক বাড়ি

নড়াইলের কালিয়া ডাকবাংলো উদয়-রবির পৈত্রিক বাড়ি। নড়াইল জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কালিয়া উপজেলা। উপজেলার উপকণ্ঠে আছে একটি ডাকবাংলো। ‘কালিয়া ডাকবাংলো বলেই সবাই চেনে বাড়িটিকে। সেই ব্রিটিশ আমলের দ্বিতল বাড়ি। বাড়িটির স্থাপত্যশৈলী, দেয়ালের কারুকাজ আর প্রশস্ত পরিসর দেখে অনুমান করা যায় যে এটি এক সময় জমিদার বাড়ি ছিল। বর্তমান প্রজন্মের কেউ বলতে পারে না বাড়িটি কাদের ছিল। এই ডাকবাংলোটি আসলে বিশ্বখ্যাত সেতার বাদক পন্ডিত রবিশঙ্কর এবং তার ভাই নৃত্যশিল্পী উদয়বিস্তারিত পড়ুন
মণিরামপুরে এক স্কুলে কেউ পাশ করেনি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার শূন্য। বোর্ডের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো যশোরের মণিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন- এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলো। কিন্তু সেই একজনই অনুত্তীর্ণ হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে।
তালার ধানদিয়া সাহাপাড়া নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনে এমপি লুৎফুল্লাহ

তালার ধানদিয়া সাহা পাড়ায় ১৬ প্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। নামযজ্ঞের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। রবিবার (২৭ নভেম্বর) রাত ১০ ঘটিকায় সাহাপাড়ার নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে যেন অশুভ শক্তি ফিরে না আসে তার জন্য আমাদের সকল ধর্মের মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনিবিস্তারিত পড়ুন
পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি

পাত্র খুঁজছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পাত্র কেমন হবে, সেই চাহিদাও বিস্তারিত জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়েছেন নিজেই। কেমন পাত্র চান স্বস্তিকা? বললেন, ‘গায়ের রঙ শ্যামবর্ণ হলেও চলবে। ফর্সা হতে হবে না। কিন্তু বই পড়তে ভালোবাসতে হবে। গান শুনতে ভালোবাসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেড়াতে যেতে ভালোবাসতে হবে। ইংরেজি ব্যবহার না করে বাংলা ভাষায় পুরো ১০ মিনিট টানা কথা বলতে পারতেই হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকার পাত্রবিস্তারিত পড়ুন
আজ বিশ্বকাপে জার্মানিসহ চার শক্তিশালী দলের মুখোমুখি লড়াই

মাঠে নামছে বিশ্বকাপে চার হেভিওয়েট দল জার্মানি-বেলজিয়াম-স্পেন-জাপান। বাংলাদেশি সময় রোববার (২৭ নভেম্বর) বিকেল চারটায় আহমদ বিন আলী স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে জাপান। পরে সন্ধ্যা সাতটায় আল থুমামা স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে মরক্কো। রাত দশটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া আর কানাডা। আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটার ম্যাচে স্পেনের মুখোমুখি হবে চারবারের বিশ্বকাপ জয়ী জার্মানি।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে সোমবার

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার (২৮ নভেম্বর)। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফল আগামীকাল সকাল ১১টার দিকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেবেন। প্রধানমন্ত্রী বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। এরপর বেলা দেড়টায় শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনবিস্তারিত পড়ুন
১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশ করতে বাধা দেবে না সরকার: কাদের

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো বাধা দেবে না সরকার। তবে আগুন ও লাঠি নিয়ে খেলতে এলে জনগণকে সঙ্গে সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রোববার (২৭ নভেম্বর) পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপিকে এ হুঁশিয়ারি করেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ যেন সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেবিস্তারিত পড়ুন
বেনাপোলে ইঞ্জিন ভ্যানের মধ্যে থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ইঞ্জিন ভ্যানের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৫০ গ্রাম ওজনের ৯ পিচ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় যশোর বেনাপোল হাইওয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। পলাতক আসামি হলেন শার্শা উপজেলার সাত মাইল এলাকার মৃত মোহর আলীর ছেলে মিলন ওরফে ছোটবিস্তারিত পড়ুন
পাবনায় ঋণ খেলাপির মামলায় জেলে যাওয়া ১২ কৃষকের জামিন মঞ্জুর

পাবনার ঈশ্বরদীতে মাত্র ২৫ হাজার টাকা ঋণ খেলাপির মামলায় জেলে যাওয়া ১২ কৃষকের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে এই মামলায় বাকি ২৫ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারক। রোববার (২৭ নভেম্বর) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামসুজ্জামান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুল মজিদ গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালে ৩৭ জন প্রান্তিক কৃষকের একটি গ্রুপ বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে জন প্রতিবিস্তারিত পড়ুন
উন্নয়ন না দেখতে পেলে চোখের ডাক্তার দেখান- প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখাতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’র দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, ‘আমাদের উন্নয়ন অনেকের চোখে পড়ে না। তাদের হয় চোখ নষ্ট। যদি চোখ নষ্ট হয় চোখের ডাক্তার দেখাতে পারে।বিস্তারিত পড়ুন

