Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা মেডিকেলের লিফটে মিললো মুক্তিযোদ্ধার মরদেহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট হয়ে যাওয়া লিফটের ভেতর থেকে সৈয়দ আলী (৮৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯অক্টোবর) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা। তিনি বিগত ৫দিন ধরে নিখোঁজ ছিলেন। সৈয়দ আলীর ভাইপো লোকমান হোসেন জানান, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর আগে গত মঙ্গলবার তিনি বাড়ি থেকে বের হয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। সেখান থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে তরুণের মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের বসিরহাট মহকুমার দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে তিনি নিহত হন। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করায় বিজিবি পক্ষ থেকে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত তরুণ, আবু হাসান (২৫) সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালি গ্রামের হায়দার আলীর শেখের ছেলে। তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জেলা মৎস্যজীবী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মৎস্য ভবনে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর আজহার আলী শাহীন’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসানের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ খানম। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে গাছ কাটতে উঠে বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পর্শে খলিলুর রহমান (৫৫) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে হরিহরনগর ইউনিয়নের রুপোসপুর গ্রামে ঘটনাটি ঘটে। খলিলুর রহমান ওই গ্রামের অজেদ আলীর ছেলে। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামনুর মোল্লা সোহান বলেন- শনিবার দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে গাছের ঢাল কাটতে ওঠেন খলিল। তাঁর জমির পাশের জমির উপর দিয়ে মালিক শরিফুল ইসলাম বাড়ি থেকে তার টেনে ঘেরেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্টর ২য় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের লাবসা ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধানবিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষক হলেন সাতক্ষীরার নাজমুছ সাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন সাতক্ষীরার নাজমুছ সাকিব। তিনি আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মো. আব্দুল কাইয়ুম ও আনজুয়ারা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান। নাজমুছ সাকিব বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। তিনি একই বিভাগ থেকে ২০১৯ সালে স্নাতক ও ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তিনি সর্বোচ্চ ফলাফল সিজিপিএ ৪.০০ অর্জন করেন এবং উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধুবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে দিনে প্রচুর গরম, রাতে হালকা ঠান্ডা, জানান দিচ্ছে শীতের বার্তা

দেশে আবহওয়ার পরিবর্তন হচ্ছে। এ করনে দিনে প্রচুর গরম আর প্রতিদিন গভীর রাত থেকে হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। তাই অনেকেই বলছেন শীতের আগমনি বার্তা জানান দিচ্ছে। গত কিছু দিন ধরে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এমন আবহাওয়া চলছে। এমন পরিস্থিতিতে ভোরবেলা পড়ছে হালকা শিশিরও। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- দিনে প্রচুর গরম পড়ছে। আর রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে শীত আসন্ন। তিনিবিস্তারিত পড়ুন
ঝুকি নিয়ে পার হচ্ছে মানুষ
সাতক্ষীরার কুলিয়ার লাবণ্যবতী নদীর ওপর কাঠের ব্রিজটি যেন মরণ ফাঁদ!

ব্রীজ তো নয় যেন মরণ ফাঁদ। ভাঙাচোরা ও জরাজীর্ণ অবয়ব নিয়ে সাতক্ষীরার কুলিয়া-শ্রীরামপুর’র লাবণ্যবতী নদীর ওপর শ্রীরামপুর বাজার সংলগ্ন নির্মিত দীর্ঘ দিনের কাঠের ব্রিজটি ভেঙে পড়ে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রীজটি দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ শ্রীরামপুর বাজারে আসা হাজার হাজার মানুষের প্রায় ৩ বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ব্রীজটি পার হতে গিয়ে অনেকেই নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন। অনেকেই এই ভাঙাচোরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের দ্বিতীয়তলার ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন

দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের দ্বিতীয়তলার ছাঁদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় কলেজ চত্বরে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতি মো. আবু সাঈদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কড়াইয়ে নির্মাণ সামগ্রী ঢেলে সাতক্ষীরা সিটি কলেজ জামে মসজিদের ছাঁদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরায় ৮৬ বোতল ফেনসিডিল সহ ভারতীয় নাগরিক আটক

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১টি ট্রাকসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, ৭ অক্টোবর গভীর রাতে সাতক্ষীরা বর্ডার গার্ড অব বাংলাদেশ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওহিদুল ইসলাম এর নেতৃত্বে¡ মেইন পিলার-৩ হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ফুলতলা মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় টহলদল ৩৪ হাজার চারশ টাকা মূল্যেরবিস্তারিত পড়ুন

