রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউরিয়া সারের চরম সংকট! হতাশায় কৃষক

সার কৃষকের নিত্যদিনের কৃষিকাজের প্রয়োজনীয় উপাদেয় উপাদান। সার ছাড়া কৃষকের ফসল ফলানো অসম্ভব তেমনি ফসল ফলানো ছাড়া কৃষকের চলা অসম্ভব। বর্তমানে ভরা বোরো ধানের মৌসুমে এমন সার সংকটে দিশেহারা কৃষক। অন্যান্য বছরের তুলনায় ধানের জমিতে সারের প্রয়োজন হচ্ছে বেশি, কারণ অনাবৃষ্টিতে সময় মত ধানের আবাদ করতে পারেনি কৃষক। অসময়ে রোপনকৃত ধানের জমিতে প্রয়োজনের চেয়ে বেশি সারের প্রয়োজন হয়। সে হিসেবে সারের প্রয়োজনীয়তা থাকা সত্বেও সার পাচ্ছে না সাধারণ কৃষক। তাই চরমবিস্তারিত পড়ুন

শিক্ষায় সংখ্যা বাড়লেও, মান বাড়েনি ৫০ বছরেও

স্বাধীনতার ৫০ বছরে শিক্ষার অনেক অগ্রগতি হয়েছে। সাক্ষরতার হার বেড়েছে, সারাদেশে শতভাগ শিক্ষার্থীর স্কুলে ভর্তি নিশ্চিত করা হয়েছে। স্কুল-কলেজ, মাদরাসা-কারিগরি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। বর্তমানে সারাদেশে প্রায় চার কোটি শিক্ষার্থী পড়ালেখা করছে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে পাবলিক পরীক্ষা পদ্ধতি ও কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছর পাইলটিং শুরু হয়েছে। আগামী বছর থেকে প্রথম শ্রেণি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এটি কার্যকর করা হবে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে জানাবিস্তারিত পড়ুন

মিয়ানমার ইস্যুতে যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়-স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়। তবে, কাজ না হলে জাতিসংঘের কাছে জানানো হবে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি ঢাকা আহছানিয়া মিশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বার বার সতর্ক করা হলেও তারা (মিয়ানমার) কথা দিয়ে কথা রাখেনি। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, তাদেরবিস্তারিত পড়ুন

তালায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, আহত ৭ জন

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত এবং সাজ্জাদ আলী সরদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ আলী সরদার তালা উপজেলার পাটকেলঘাটার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ (০৫-০০২২) গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় গাড়িতে থাকা ৭ জন যাত্রী আহতবিস্তারিত পড়ুন

ভ্রাম্যমান প্রতিনিধি

কালিগঞ্জে শামসুর রহমান হত্যা মামলায় গ্রেফতার ১

কালিগঞ্জের বহুল আলোচিত শ্যালকের হাতে ভগ্নিপতি শামসুর রহমান কে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় দায়ের করা মামলায় শাহিনুর ফকির নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিহত শামসুর রহমান গাজীর পুত্র শাহিনুর রহমান এর দায়ের করা হত্যা মামলায় ঐ দিন রাত ১২টার সময় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে হতে তাকে গ্রেফতার করে মামলা তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক আব্দুর রহিম। গ্রেফতারকৃত শাহিনুর ফকির (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত বাকিবিস্তারিত পড়ুন

সাহায্যের আকুতি পরিবারের

বাবা আমি মরে গেলে ভালো হতো- শিশু নীলা

বাবা আমি মরে গেলে ভালো হতো। জালা যন্ত্রনা হতোনা। ঘুমিয়ে থাকতাম নিশ্চিন্তে। জ্বালা যন্ত্রনা সইতে না পেরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৮ বছরের নীলা যখন তার বাবাকে জড়িয়ে ধরে এ কথা গুলো বলছিলো তখন তার মা রত্না খাতুন আর চোখের পানি ধরে রাখতে পারেনি। কান্নায় ভেঙে পড়েছিলো তারা দুজনেই। তারা বড়ই অসহায়। কান্না ছাড়া আর কিছুই করার নেই তাদের। চোখের সামনে মেয়েটি মরতে বসেছে তবুও কিছু করার নেই। তারা যে এখন নিঃশ্ব।বিস্তারিত পড়ুন

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত

বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চাকমাপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম অন্য থাইন চাকমা। তিনি তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ। আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, শুক্রবার দুপুরে গরু নিয়ে আসতে অন্য থাইন ও আরও কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যান। সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগর ভায়া খানপুরের কার্পেটিং সড়কের বেহাল দশা: ব্যবসায়ীদের উদ্যোগে সংষ্কার

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বৃহৎ একটি বাজার কৃষ্ণনগর। এটি অনেকের কাছে বালিয়াডাংগা বাজার নামেও সর্বাধিক পরিচিত। বাজারটিতে ছোট বড় মিলিয়ে ৫ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিদিন প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে ঐতিহ্যবাহী এই লম্ফসল বাজারটিতে। উপজেলার বিষ্ণুপুর, দক্ষিন শ্রীপুর, মৌতলার আংশিক এবং পাশ্ববর্তী শ্যামনগর উপজেলার কাশিমাড়ি, আটুলিয়া সহ আশাশুনি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের ব্যবসায়ীক ও নিত্যপণ্য ক্রয়-বিক্রয়ের অন্যতম বাজার এটা। তাজা শাক-সবজির জন্য প্রদিদ্ধ বাজারটি হতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের (স্বেচ্ছাসেবী সংগঠন) দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর-২০২২) বিকালে রাজগঞ্জ বাজারের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে কেক কেটে ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, ঐক্য বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান,বিস্তারিত পড়ুন