Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাংবাদিক আরিফ মাহমুদের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম এর কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি সম্পাদক ও কলারোয়া নিউজ এর প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদের মাতা এবং কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসরের সহধর্মিনী মমতা বেগমের (৬৯) মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দের পক্ষে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার সাংবাদিক আরিফ মাহমুদের মায়ের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ : ‘দৈনিক পত্রদূত’র নিজস্ব প্রতিনিধি প্রভাষক আরিফ মাহমুদের মাতা এবং কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর এর সহধর্মিনী মমতা বেগমের (৬৯) মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান ও মো. জেহের আলী, সাধারণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রফেসর আবু নসরের সহধর্মিণীর ইন্তেকাল

কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও কলারোয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট লেখক প্রফেসর আবু নসরের সহধর্মিণী ও কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকমের প্রকাশক ও সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের মা মিসেস মমতা বেগম (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কলারোয়ার নিজস্ব বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্তবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে সবুজে ঘেরা আমনের মাঠে ব্যস্ত কৃষক

হেলাল উদ্দিন : যতদূর দৃষ্টি যায়, শুধু সবুজ আর সবুজ চোখে পড়ছে। ফাঁকা নেই যেন ফসলের মাঠ। রোদ-বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়ছে চারিদিকে। নীল আকাশের সাদা মেঘের ভেলা, যেন সবুজের গাঢ় রঙ্গে একাকার হয়ে আছে। গরম আর হাল্কা হাওয়ায় আপন মনে দোল খাচ্ছে আমন ক্ষেত। আমন ক্ষেতে সবুজের ঢেউ খেলানো এমন দৃশ্য চোখে পড়ছে রাজগঞ্জের মাঠে মাঠে। এদিকে কৃষকদের স্বপ্ন পূরণে ক্ষুধা মুক্ত, খাদ্যে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে নানা উদ্যোগ নিয়েছেবিস্তারিত পড়ুন
কলারোয়ার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়ার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার কয়লা ইউনিয়ন যুবদলের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে কয়লা হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিশ্ব জলতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

আবু বক্কর সিদ্দিক : “জলাতঙ্ক নির্মূলে,, কাজ করি সবাই মিলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে এর নেতৃত্বে র্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ডাক্তারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জায়কা) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি এন্ড কোঅরডিনেটিং (স্টারক) প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সার্বিক সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষ স্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়-সাতক্ষীরা কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ২ আসনে মনোনয়ন প্রত্যাশী এড. মাহমুদুল হোসাইনের গণসংযোগ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা ২ আসনে (সদর ও দেবহাটা) ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদলনেতা এড. মাহমুদুল হোসাইন শাহীন ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছেন। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে তিনি এ গণসংযোগ শুরু করেন। পরে তিনি গাড়িবহর যোগে নেতাকর্মীদের সাথে নিয়ে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে তিনি তারেক রহমানের ৩১ দফার বার্তা মানুষের কাছে তুলে ধরেবিস্তারিত পড়ুন
তালায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী, খেশরা, জালালপুর ও মাগুরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি এসব পূজা মণ্ডপ ঘুরে দেখেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ওবিস্তারিত পড়ুন
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে মাদরাসা প্রাঙ্গণ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর আ.খ.ম. মাসুম বিল্লাহ। শুরু থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের পদচারণায় মাদরাসা প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি কুরআন হিফয শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের প্রতিটি শিশুর মাঝেবিস্তারিত পড়ুন

