Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটায় জামায়াতের ৫দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জামায়াত অফিস চত্বরে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক সহবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এবিএম কাইয়ুম রাজ : বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ডে সমাপ্ত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবদুর রহমান। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারিবিস্তারিত পড়ুন
তালায় পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদবিস্তারিত পড়ুন
পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে সাতকয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সিংগা হাইস্কুলে প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা-২৫’র ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে স্কুলের ছাত্র- শিক্ষক মিলনায়তনে ওই ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও ভ্যেনু স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আ: সবুর। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে ফলাফল প্রকাশ করা হয়। স্কুলের সিনিয়র শিক্ষক জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জিবি সদস্যবিস্তারিত পড়ুন
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে

বেনাপোল প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এ সময়ে বন্দর ও কাস্টম্সের পণ্য খালাসের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বিশেষ ব্যবস্থায় ইলিশ মাছ রফতানিও চালু থাকবে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা চিঠি দিয়ে জানিয়েছেন যে দুর্গাপূজা উপলক্ষেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ছাত্রশিবিরের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম

হাফিজুল ইসলাম : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দিনব্যাপী সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা সভাপতি জুবায়ের হোসেন এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান হোসেন নয়ন কেন্দ্র স্কুল সম্পাদক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”৫ আগস্ট পরবর্তী সময় আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত , এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ সকল ছাত্রেরবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জলজ উদ্ভিদবৈচিত্র্যের মেলা

সাতক্ষীরা প্রতিনিধি: জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদবৈচিত্র্য মেলা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে শাপলা কিশোরী সংগঠন, সবুজ সংহতি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই মেলার আয়োজন করে। মেলায় পশ্চিম জেলেখালী গ্রামের কিশোরীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে উপকূলীয় এলাকার পানিতে জন্ম নেওয়া শাপলা, ঢ্যাব, শালুক, শেওলা, টোপরপনা, ইদুরকানী, কলমি, হেলাঞ্চ, আদাবরুন, চিচো, লজ্জাবতী, জলপানকচু, ঘাস, মেলে, ছাতেম,বিস্তারিত পড়ুন
বকেয়া ৪৮ কোটি টাকা, ক্ষতিপূরণ না পেয়ে দিশেহারা তালার পাখিমারা বিলের জমির মালিকরা

সেলিম হায়দার : কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার-ভাটা তথা টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণ এখনো পরিশোধ হয়নি। এতে ক্ষতিগ্রস্থ জমির মালিকরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, কপোতাক্ষ অববাহিকার দীর্ঘদিনের ভয়াবহ জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সরকার ২০১১-১২ অর্থবছরে তালার পাখিমারা বিলে টিআরএম কার্যক্রম বাস্তবায়ন করে। এ সময় পেরিফেরিয়াল বাঁধ নির্মাণ ও সংযোগ খাল খনন করা হয়। পরবর্তীতে ২০১৫ সাল থেকে দুই বছরের জন্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তিন মাসে ৬৩২টি অপরাধ, নিহত ৯ জন, ধর্ষণ মামলা ২৪টি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুন হয়েছেন ৯ জন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৪টি এবং অপমৃত্যু হয়েছে ১২৬ জনের। এ সময়ে মাদক সংক্রান্ত ১৮৭টি মামলা, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরায় একটি এডভোকেসি ডায়ালগ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভাটি আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবংবিস্তারিত পড়ুন

