বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মো. মনিরুজ্জামানকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার সুন্দরবন সংলগ্ন বর্ষা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি. এম. লিয়াকত আলী। সভায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী ড. মো.বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে মহিলা সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছি‌তে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে জাতীয়তাবাদী মহিলা দল কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনের সমাবেশে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক, তালা কলারোয়া সাবেক এমপি জনাব হাবিবুর ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তালা কলারোয়ার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই, বিগত সময়ে তালা কলারোয়ার মানুষের জন্য রাস্তা, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়নের কাজবিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি আজিজুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা কুল্যার মোড়ের কাছে সাতক্ষীরাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওলানা আজিজুর রহমান মোটরসাইকেলযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আজিজুরবিস্তারিত পড়ুন

তালায় তিন বছরের শিশুর পুকুরে ডুবে মৃ*ত্যু

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে তিন বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আফিয়া খাতুন (৩)। সে হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে। হাজরাকাটি গ্রামের সেকেন্দার আবজাফর বাবু জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় আফিয়া। কিছুক্ষণ পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা

উপকূলীয় অঞ্চলের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ খেলাধুলার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘স্পিড (SPiRiT)’ প্রকল্প। টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ের এ খেলাধুলার। এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা জেলার প্রায় ২৭০০ জন (১২–২৪ বছর বয়সী) শিশু, কিশোর-কিশোরী ও যুবরা সরাসরি অংশগ্রহণ করছে। তারা নিরাপদ খেলার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ও স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও মেধাবী নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিষ্ণুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি,বিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিএনপি প্রার্থী ডা. মনিরুজ্জামানের গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডা. মো. মনিরুজ্জামান ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী শ্যামনগর সদরে গণসংযোগে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, আলহাজ¦ সোলায়মান কবির, অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, পৌর বিএনপির সাবেক আহŸায়ক শেখ লিয়াকত আলীবিস্তারিত পড়ুন

শার্শার কায়বায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

শাহারুল ইসলাম রাজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোর ৮৫-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। মঙ্গলবার বিকেলে শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চালিতা বাড়িয়া বাজারে প্রথমে নির্বাচনীয় প্রচারণা ধানের শীষের লিফলেট বিতরণের মধ্য দিয়ে গনসংযোগ শেষে চালিতাবাড়িয়া বাজারে অবস্থিত আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি কখনো অপকর্মের রাজনীতিতে বিশ্বাস করেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির ভোট

৫ পদে জামায়াতের ও দুটিতে বিএনপি সমর্থিত প্রার্থীর জয়

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন(২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিরতিহীনভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১ টা ৩০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনরা। নির্বাচনে সহ-সভাপতি পদে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪৫৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. কামরুজ্জামান ভুট্টো পেয়েছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৩ : ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় অষ্টম দিনের মতো প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত আছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় কালিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে আশাশুনির কাপসন্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। কালিগঞ্জ বাজার ব্রিজের উপর ঘন্টাব্যাপী এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের মানুষ অংশ নেন। সমাবেশ শেষেবিস্তারিত পড়ুন