বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে’, মোদিকে কড়া জবাব ওয়াইসির

ভারতের বিহারে তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ উপস্থিতি নিয়ে ক্ষমতাসীনদের রাজনীতি দেশটিতে বেশ শোরগোল সৃষ্টি করেছে। বিজেপির শীর্ষ নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইদানিং বাঙালিদের লক্ষ্য করে ‘অনুপ্রবেশকারী’ শব্দ প্রয়োগ করছেন। এই ইস্যুটি এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাগযুদ্ধে রূপ নিয়েছে।

গত সপ্তাহেও বিহারে এক নির্বাচনী সমাবেশে মোদি একই ইস্যুতে বিরোধীদের লক্ষ্য করে রাজ্যে ‘অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকতা’ করার অভিযোগ এনেছেন। তবে মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ওয়াইসি বলেন, ‘মোদিজি বলছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি… বিহারে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার বাংলাদেশ থেকে একজন বোন দিল্লিতে বসে আছে। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।’

এনডিটিভি বলছে, তার এই মন্তব্য শেখ হাসিনার প্রতি এক ‘গোপন কটাক্ষ’, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতে বসবাস করছেন। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর ৫ আগস্ট তিনি ঢাকা থেকে পালিয়ে যান।

মোদি স্বাধীনতা দিবসের ভাষণে এবং বিহারের নির্বাচনী প্রচারণায় ‘অনুপ্রবেশকারী’ শব্দটি উচ্চারণ করেছিলেন। ১৫ সেপ্টেম্বর বিহারের পূর্ণিয়ায় এক সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘অনুপ্রবেশ’ দেশে ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি করেছে। বিজেপি নেতৃত্বাধীন জোট অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেবে।

একই রকম সংবাদ সমূহ

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ

বিহারের রাজধানী পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার