শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ১০ম বছর পূর্তিতে আলোচনা সভা

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের ১০ম বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
একইসাথে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্মদিন পালন করা হয়।

মঙ্গলবার (১৪জুন) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (আশাশুনি অঞ্চল) শেখ ফারুক হোসেন, কলারোয়া পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান এমএ কালাম।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক।

কলেজের প্রভাষক ডাক্তার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কাজীরহাট কলেজের প্রভাষক আশিকুর রহমানসহ কয়েকজন বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার ডিসি মোহাম্মদ হুমায়ুন কবীরকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন