শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।

শনিবার বেলা ১১টার দিকে থানা কম্পাউন্ডে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, কলারোয়া নিউজ সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

কলারোয়া থানায় অফিসার ইনচার্জ পদে যোগদানের পরদিন সাংবাদিকদের সঙ্গে বসলেন মীর খায়রুল কবির।

এসময় তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষকে উপকার করতে না পারলেও আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হবে না। নির্লোভ, মানবিক ও আস্থার পুলিশি সেবা দিতে আমরা বদ্ধপরিকর। থানার কোন অফিসার বা পুলিশ সদস্য যদি ইচ্ছাকৃত কোন অন্যায়-অনিয়ম করেন তাহলে হয় সে থানায় থাকবে নয়তো আমি থাকবো।’

তিনি আরো বলেন, ‘পুলিশ ও সাংবাদিক পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আপনারা যেকোন তথ্য জানাবেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখার দায়িত্ব আমাদের। সাধারণত মফস্বলের সাংবাদিকতা পেশা নয়, নেশা। পেশা হিসেবে নিতে গেলে অর্থনৈতিক বিপথগামী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। সুতরাং সৎপথে থেকে সমাজের দর্পণ হওয়া বাঞ্ছনীয়।’

কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কলারোয়া নিউজ’র সরদার জিল্লুর, আসাদুজ্জামান ফারুকী, মিলন দত্ত, দেবাশীষ চক্রবর্তী বাবু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠসহ প্রমুখ সাংবাদিকগণ পৃথক সময়ে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি মীর খায়রুল কবিরকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হারান চন্দ্র পালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান