মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মিথ্যা হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কলারোয়ার জয়নগর ইউনিয়নের মানিকনগরে মিথ্যা মামলা দিয়ে সম্মানহানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

শনিবার (২৪অক্টোবর) বেলা ১১টার দিকে জয়নগর ইউনিয়নের ৫নং মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জয়নগর ইউনিয়নবাসীর ব্যানারে স্থানীয় মানিকনগর গ্রামের জনৈক ফতেমা খাতুন ও তার বোন বেবি আক্তারের বিরুদ্ধে সম্মানিত ব্যক্তির সম্মানহানি ও ধর্ষনের নামে নাটক সাজিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন কয়েক শতাধিক নারী-পুরুষ।

ইউপি সদস্য আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, বেবি আক্তার ও ফতেমা খাতুন ধর্ষনের নাটক সাজিয়ে এলাকার সম্মানিত ব্যক্তিদের সম্মানহানি করে। এমনকি তার চাচা, ইউপি চেয়ারম্যান ও এলাকার অনেকেই তাদের ধর্ষনের মিথ্যা মামলার শিকার হয়েছেন।

৪নং বসন্তপুর ওয়ার্ডের ইউপি সদস্য আরিজুল ইসলাম বলেন, বেবি আক্তার ও ফতেমা খাতুন এলাকার যুবক ছেলেদের নামে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। কেউ প্রতিবাদ করতে গেলে তাকেও ভয় দেখানো হয় মিথ্যা ধর্ষনের মামলার।

তিনি বেবি আক্তার ও ফতেমা খাতুনের মিথ্যা ধর্ষনের মামলার শিকার থেকে সম্মানিত ব্যক্তিসহ এলাকার যুব সমাজকে রক্ষার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহনকারী নুরজাহান ও নারগিস খাতুন বলেন, বেবি আক্তার ও ফতেমা খাতুনের মত জঘন্য মহিলারাই পারে মিথ্যা মামলা দিয়ে সম্মানিত লোকের সম্মানহানি করতে। মিথ্যা ধর্ষনের মামলার ভয় দেখিয়ে এলাকার মানুষদের কাছ থেকে টাকা কামানোর একটি কৌশল তাদের।

এ বিষয়ে জানার জন্য ফতেমা খাতুন ও বেবি আক্তারের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু