শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শার্শার ধলদা

কলারোয়া ফুটবল একাডেমি কাপ টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-৩ গোলে স্বাগতিক কলারোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শার্শার ধলদা।

শনিবার (১৭অক্টোবর) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জুয়েলারী সমিতির বন্ধু মহলের অর্থায়নে এবং কলারোয়া ফুটবল একাডেমি আয়োজিত ৪দলীয় এ টুর্নামেন্টের ফাইনাল খেলার ফাইনালে নির্ধারিত সময়ে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য কোন দলই গোলের দেখা পায়নি।
পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করে শার্শার ধলদা ফুটবল একাদশ।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ৪নম্বর জার্সীধারি খেলোয়াড় রায়হান।

রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও রাশেদুজ্জামান রাশেদ।

ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন, মিজানুর রহমান, জাহাঙ্গীর ও রুস্তম আলী।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৮হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।

এর আগে খেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও খেলাটি উপভোগ করেন কলারোয়া থানার ওসি-তদন্ত হারান চন্দ্র পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, আলহাজ্ব আব্দুর রহিম বাবু, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সফ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, থানার এএসআই কামাল, এএসআই বাবর আলী, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, শতরুপা জুয়েলার্সের সত্বাধিকারী লক্ষন বিশ্বাস, ক্রীড়াপ্রেমী গৌতম মন্ডল, রুস্তম আলী, সুমন, মাসুদ রানা, তপু, সিয়াম, উত্তম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ