শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেসরকারি সেবামূলক সংস্থা ‘মৌমাছি’, ‘সুন্দরবন ফাউন্ডেশন’, ‘প্রভা’, ‘প্রান্তিক যুব সংঘ’ এবং ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর যৌথ আয়োজনে এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘সিটিজেন নেটওয়ার্ক’। এতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

সমাজকর্মী পল্টু বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করা এখন সময়ের দাবি। দীর্ঘসূত্রতার কারণে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে অনিশ্চয়তা ও তীব্র হতাশা তৈরি হচ্ছে। আর কালক্ষেপণ না করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়ন করতে হবে।

সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রতিনিধি দেশ টিভি শরিফুল্লাহ কায়সার সুমন, নির্বাহী পরিচালক মৌমাছি সুশান্ত মল্লিক, সাতক্ষীরা প্রতিনিধি চ্যানেল ২৪ আমেনা বিলকিস ময়না, নির্বাহী পরিচালক প্রভা শাম্মী আক্তার কুমকুম, সভাপতি প্রান্তিক যুব সংঘ হৃদয় মন্ডল, নির্বাহী পরিচালক শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা শিহাব সিদ্দিকী,

বক্তারা আরও বলেন একটি কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব প্রবিধানমালা সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ সুরক্ষায় মূল ভূমিকা পালন করে। তবে খসড়াটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট অংশীজনদের (Stakeholders) মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং বাস্তবতার আলোকে প্রয়োজনীয় সংশোধনী আনার আহ্বান জানান তারা।

সমাপনী বক্তব্যে সভাপতি পল্টু বাশার বলেন “জনস্বার্থসংশ্লিষ্ট কোনো নীতিমালা বা প্রবিধান দীর্ঘদিন ঝুলিয়ে রাখা কোনোভাবেই কাম্য নয়। প্রবিধানমালাটি বাস্তবায়ন করা গেলে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

অবস্থান কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং দ্রুত বাস্তবায়নের দাবিতে সরব স্লোগান দেন। নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনে আগামীতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান

সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা নিয়ে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী ও অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সরকারি জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে সাতক্ষীরায় “ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা-২০২৬” অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি

শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন