মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে বাবরের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার কিংবদন্তি ক্রিস গেইলের করা রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র ২৭১ ইনিংসে ১০ হাজার রান সংগ্রহের বিশ্ব রেকর্ড গড়েছেন।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচির বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম।

বাবর আজম মাত্র ২৭১ ইনিংসে ব্যাট করে ১০টি সেঞ্চুরি আর ৮৪টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৬২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল ২৮৫ ইনিংসে টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেন। ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি ২৯৯ ইনিংসে এই মাইলফলক অর্জন করেন।

টি-টোয়েন্টিতে ১০ হাজারি ক্লাবে আছেন ক্রিস গেইল, পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা, ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ইংল্যান্ডের জেমস ভিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার।

একই রকম সংবাদ সমূহ

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর