মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাল্যবিবাহের অপরাধে বর ও কনের পিতাকে জরিমানা

সাতক্ষীরার তালায় দশম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে বিবাহ করার অপরাধে রবকে এবং ঐ মেয়ের পিতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ অক্টোবর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস প্রত্যেককেই ৩ হাজার টাকা করে জরিমানা করেন।

অভিযুক্ত বর সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাংগা গ্রামের গোলাম রসুল গাজীর ছেলে মো. ওয়ালিউল্লাহ। আর বাল্যবিবাহের শিকার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের এরশাদ আলী মোড়লের কন্যা (১৬)। সে বর্তমানে কাশিয়াডাংগা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী।
এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি করে মেয়ের পিতার মুচলেকা গ্রহণ করা হয়। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৬ মাসের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা হবে বলে জানা যায়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, মঙ্গলবার রাতে পারিবারিক সম্মতিতে গোপনে ঐ ছাত্রীকে বিয়ে করেন অভিযুক্ত বর মো. ওয়ালিউল্লাহ। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে মো. সাকিবুর রহমান নামের এক ব্যক্তি সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটি ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা কমিটির সভাপতিসহ মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় থানা পুলিশের সহয়তা ঐ রবকে এবং কনের পিতাকে নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত তাদেরকে জরিমানা করেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা