শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নকশি পাকন পিঠা তৈরি করুন শীতের দিনে

শীত এলেই গ্রামে পিঠা তৈরির ধুম পড়ে যায়। শুধু গ্রামে কেন, এখন তো শহরের সব ঘরেও কোনো না কোনো পিঠা তৈরি হয়। শীতে পিঠা খাওয়ার মজাই আলাদা।

বাংলাদেশে কত রকম পিঠা হয় তা বলে শেষ করা কঠিন। এসবের নামেও রয়েছে বৈচিত্র। একেক পিঠার স্বাদেও রয়েছে ভিন্নতা। ভাঁপা, চিতই, পাকনসহ নানা পিঠার স্বাদ শীত এলেই মনে পড়ে।

ছোট-বড় সবাই কিন্তু পিঠাপ্রেমী। যদিও একেক জনের পছন্দ একেক রকম। তবে পাকন পিঠা সবারই পছন্দের। পাকন পিঠার মধ্যেও রকম-ফের আছে। নকশি পাকন, সুন্দরী পাকন, মুগ পাকন, ডালের পাকন, সুজির পাকন ইত্যাদি।

এসবের মধ্যে নকশি পাকন পিঠা বেশ জনপ্রিয়। চাইলেই ঘরে বসে তৈরি করে নিতে পারেন এ পিঠা। দেখতেও যেমন সুন্দর; খেতেও তেমন মচমচে।

চলুন তবে জেনে নেয়া যাক নকশি পাকন পিঠার রেসিপি

উপকরণ
১. আতপ চালের গুঁড়া ২ কাপ
২. মুগ ডাল আধা কাপ
৩. দুধ ২ কাপ
৪. পানি ১ কাপ
৫. ঘি ১ টেবিল চামচ
৬. চিনি ১ কাপ ও পানি ১ কাপ
৭. নকশা করার জন্য টুথপিক লাগবে।

পদ্ধতি
প্রথমে দুধের সঙ্গে পানি মিশিয়ে ফোটাতে হবে। ফুটে উঠলে সামান্য লবণ ও চালের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চুলা বন্ধ করে রাখুন কয়েক মিনিট। পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে রাখুন।

মুগ ডাল টেলে সেদ্ধ করে বেটে নিন। চালের গুঁড়ার ডো ভালোভাবে মথে এর সঙ্গে ডাল ও ঘি দিয়ে মাখুন। রুটি বেলে পছন্দসই পিঠা কেটে নিন। টুথপিক দিয়ে পিঠার উপরে নকশা এঁকে দিন।

একটি বড় ফ্রাইপ্যানে ডুবো তেলের মধ্যে মাঝারি আঁচে ভাজুন পিঠাগুলো। বাদামি রঙা করে সবগুলো পিঠা ভেজে নিয়ে শিরায় ডুবিয়ে তুলে একটি পাত্রে রাখুন।

তৈরি হয়ে গেল মজাদার নকশি পাকন পিঠা। সংরক্ষণ করে এ পিঠা যেকোনো সময় খেতে পারবেন সবাইকে নিয়ে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?