শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই কোটি, তবু বললেন ‘আমি গরিব মানুষ’

এক জনসভায় দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি’(আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব)। সে সময় তিনি তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগও অস্বীকার করেছিলেন।

এবার নিজেকে ‘ফকির’ হিসেবে উল্লেখ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে কেন্দ্র। আর সেই হিসাব বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ রুপির বেশি।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৫০৪ রুপি।

কেন্দ্রের দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে মোদীর নিজস্ব বাড়ি, গাড়ি, জমি কিছুই নেই। অর্থাৎ তার নামে থাকা স্থাবর সম্পত্তি নেই। তবে গত বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি।

মোদীর নামে ১৪ হাজার ১২৫ বর্গফুটের যে বাসযোগ্য জমি ছিল, তা তিনি অন্য তিনজনের সঙ্গে যৌথ মালিকানায় কিনেছিলেন। এই জমিতে তিন জনেরই সমান ভাগ ছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২-এর অক্টোবরে এই জমি কিনেছিলেন প্রধানমন্ত্রী। সর্বশেষ নথিতে উল্লেখ করা রয়েছে, গাঁন্ধী নগরের এই জমিতে প্রত্যেকের ২৫ শতাংশ করে ভাগ ছিল। তবে প্রধানমন্ত্রী এই জমি দান করে দেওয়ায় এই জমিতে তার আর কোনও অধিকার নেই।

মোদীর সম্পত্তির হিসাবের নথি অনুযায়ী, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে তার কোনও বিনিয়োগ নেই। এমনকি, নিজস্ব কোনও গাড়িও নেই মোদীর। তার ব্যাঙ্কে জমা টাকার পরিমাণও ১ লাখ ৫২ হাজার ৪৮০ থেকে কমে ৪৬ হাজার ৫৫৫ রুপি হয়েছে।

তবে গত এক বছরে প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ আগের তুলনায় ২৬ লাখ ১৩ হাজার রুপি বেড়েছে। ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, জীবন বিমা, ব্যাংকে জমা টাকা, গয়না ও হাতে থাকা নগদ টাকা মিলিয়ে মোদীর অস্থাবর সম্পত্তির হিসাব দেখানো হয়েছে।

সদ্যপ্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে ১ লাখ ৭৩ হাজার রুপি মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। এই চারটি আংটির মোট ওজন ৪৫ গ্রাম। ২০১২ সালে এল অ্যান্ড টি ইনফ্রাস্ট্রাকচারাল বন্ডে ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন মোদী।

২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে থাকা মোট নগদের পরিমাণ ৩৫ হাজার ২৫০ রুপি। এই অঙ্ক গত বছরের তুলনায় কমেছে। গত বছরের ৩১ মার্চে প্রধানমন্ত্রীর কাছে নগদ টাকা ছিল মোট ৩৬ হাজার ৯০০ রুপি।

পোস্ট অফিসে জমা থাকা জাতীয় সঞ্চয়পত্রের মূল্য ৯ লাখ ৫ হাজার ১০৫ রুপি। ১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকার জীবনবিমাও রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

পিএমও থেকে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে মোদীর স্ত্রী যশোদাবেনেরও। তবে তার সম্পত্তির পরিমাণ জানা নেই বলেই দেখানো হয়েছে এই তথ্যে। প্রধানমন্ত্রী ছাড়াও অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও তাদের সম্পত্তির হিসাব দিয়েছেন।

এই হিসাব অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের স্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৯৭ লাখ রুপি। একই সঙ্গে তার নামে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৫৪ লাখ রুপি। এছাড়াও সম্পত্তির হিসাব দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আর কে সিং, হরদীপ সিং পুরি, পরশোত্তম রুপালা এবং জি কিশান রেড্ডিও। সম্পত্তির হিসাব দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিও।

একই রকম সংবাদ সমূহ

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটকবিস্তারিত পড়ুন

  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা