শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরকিয়ার জেরে প্রেমিকার স্বামীকে হত্যা, প্রেমিকসহ গ্রেফতার ৩

স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের জেরে হত্যার পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী ছুরিকাঘাতে হত্যা অতঃপর আত্মগোপন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিশুকচালক শরীফ হত্যার এ ঘটনায় রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে মূল আসামি প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২৩ অক্টোবর) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, মূল আসামি নিলয় মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত শরীফের স্ত্রীর। এরই জেরে রিদয় ও বাদলকে সঙ্গে নিয়ে শরীফের অটোগাড়ি ভাড়া করে নিলয়। কুলিয়ারচরের মাটিকাটাগ্রামে নিয়ে স্ত্রীকে তালাক দিতে চাপ দেয়া হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা ছুরিকাঘাত করে শরীফকে হত্যা করে।

কর্নেল আরিফ আরও জানান, ঘটনার পর নিহত শরীফের গাড়ি ও মোবাইল নিয়ে সটকে পড়ে তারা। পরে মুরছালিন নামের এক বন্ধুর কাছে মোবাইল বিক্রি করে নিলয়। বাদলের এক আত্মীয়ের কাছে গাড়ি রেখে ঢাকার লালবাগে আত্মগোপন করে আসামিরা।

এর আগে ১৩ অক্টোবর কিশোরগঞ্জের কুলিয়ারচরে মিশুকচালক শরীফকে হত্যার পর রাস্তার পাশে ফেলে গেলে তাৎক্ষণিক কোনো আলামত না পেয়ে ছায়া তদন্তে নামে র‌্যাব।

২০১৫ সাল থেকে রাজধানীর লালবাগে একটি জুতার কারখানায় কাজ করত নিলয় ও রিদয়। র‌্যাব জানায়, শরীফকে হত্যার জন্য বেশ কয়েকদিন ধরে এলাকায় অবস্থান করছিলেন আসামিরা। এর আগেও নিলয় ও বাদল বিভিন্ন অপরাধের দায়ে আটক হয়েছে বলে জানায় র‌্যাব।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান