বিনম্র শ্রদ্ধায় সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোকাবহ পরিবেশে বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
বুধবার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনায় নিরব প্রার্থনা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির সদস্য রবিন্দ্র কর্মকার, মুন্নাফ মন্ডল, সিনিয়র শিক্ষক মো. নজিবুল, অরুন কুমার মন্ডল, মো. হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, খালেদা খাতুন, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম প্রমুখ।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

