সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ববিদ্যালয় ছাত্রী রুখিয়ার হাত পা বাধা লাশ উদ্ধার : গ্রেফতার ৩

পার্বতীপুরে হাত পা বাধা ক্ষতবিক্ষত অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। ওই নারীর নাম রুখিয়া রাউত (২৩)। তিনি পাশ্ববর্তী রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আদিবাসী পল্লী মিশন পাড়ার দিনেশ রাউত (বাবা) ও সুমতি (মা) রাউতের মেয়ে। তিনি রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (ইতিহাস) শেষ বর্ষের ছাত্রী।

রুখিয়া হত্যাকান্ডের মুল নায়কসহ তিন যুবককে আজ বুধবার রাত সাড়ে ৩টায় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খোদ্য বাগবাড় গ্রামের আবদুল গফুরের ছেলে আনিছুর রহমান (২৫), একই গ্রামের বাচ্চু’র ছেলে ইজিবাইক চালক রাজু (২৫) ও পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দূর্গাপুর নয়াবাজার গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ভ্যানচালক আশিকুজ্জামান (৪০)। হত্যাকান্ডে ব্যবহৃত ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পেরেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে পার্বতীপুর-মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের পাশে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া শাল বাগানে একটি নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ওড়না দিয়ে হাত পা একসাথে করে বাধা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। লাশটির মুখে ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। দাঁত ভেঙ্গে ফেলা হয়। রাতে মেয়েটির পরিচয় পাওয়া যায়।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান- রুখিয়ার সাথে দীর্ঘদিন ধরে আনিছুরের প্রেমের সম্পর্ক ছিল। একাধিকবার তাদের যৌনমিলনও হয়। কিছুদিন আগে আনিছুর অন্যত্র বিয়ে করে। এতে রুখিয়া ক্ষিপ্ত হয়ে আনিছুরকে বিভিন্ন হুমকি দিতো। এ অবস্থায় আনিছুর তাকে হত্যার পরিকল্পনা করে গত সোমবার একই গ্রামের রাজ এর ইজিবাইক ভাড়া করে। বিকেল ৫টার দিকে মোবাইলফোনে রুখিয়াকে ডেকে নিয়ে ওই ইজিবাইকে করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ওইদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে আনিছুর ইজিবাইকের মধ্যেই চালক রাজ এর সহায়তায় রুখিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে।

পরে ওই ওড়না দিয়ে তার হাত পা বেধেঁ পার্বতীপুর-মধ্যপাড়া-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের পাশে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া শালবনে ফেলে যায়। এরপর আনিছুর ভ্যানচালক আশিকুজ্জামানকে ডেকে নিয়ে নিজ বাড়ীতে যায়। তিনি আরও বলেন, হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল আনিছুর ও রাজ। তথ্য প্রযুক্তি সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার (বুধবার) দিকে নিজ নিজ বাড়ী থেকে ঘাতকদের গ্রেফতার করা হয়। আনিছুর ও রাজ হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। ১৬৪ ধারায় জবাব বন্দি দিতে রাজি হওয়ায় তাদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে পরিদর্শক সোহেল রানা জানান।

তবে রুখিয়ার বাবা দিনেশ রাউত সাংবাদিকদের নিকট দাবী করেছেন তার মেয়েকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আনিছুর প্রায় রুখিয়াকে উক্তত্য করতো। সোমবার বিকেলে রুখিয়াকে অপহরণ করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে রুখিয়ার মা সুমতি মেয়ের সাথে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে হরিরামপুর ইউনিয়নের গ্রাম পুলিশ আবরাহাম মিঞ্জি বাদী হয়ে গত মঙ্গলবার বিকেলে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী