সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের শার্শার বাগআঁচড়ায় ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে আজিজুর বিজয়ী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের (বাগাডাঙ্গা- মহিষাকুড়া) দুটি গ্রাম নিয়ে গঠিত ৭নম্বর ওয়ার্ডের উপনির্বাচন।

বুধবার (২ নভেম্বর) উপনির্বাচন টি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ফুটবল প্রতীক নিয়ে ৯ শত ৪ ভোট পেয়ে ইউপি সদস্য পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী মতিয়ার রহমান মোরগ প্রতীকে ৭, শত ৪২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহিষাকুড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বিরতিহীন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে মোঃ আজিজুর রহমান ফুটবল প্রতীক, মোঃ মতিয়ার রহমান মোরগ প্রতীক, ও তবিবুর রহমান তালা প্রতীক নিয়ে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্ডটিতে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮০ জন। ভোটাররা ভোট প্রয়োগ করেছেন ১ হাজার ৬ শত ৯০ জন।

এই উপনির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রে বসানো হয়েছিলো সিসি ক‍্যামেরা, সতর্ক অবস্থানে মাঠে ছিলেন সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজয়ী প্রার্থী মোঃ আজিজুর রহমান সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, সকাল থেকে বিকাল পযর্ন্ত শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটারদের মতের প্রতিফলন ঘটেছে, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ওয়ার্ডের সকল ভোটারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ায় শার্শা উপজেলা নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২১শে জানুয়ারি রাতে সাবেক ইউপি সদস্য বাবলু দুর্বৃত্তদের হাতে খুন হন। তার মৃত্যুতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদটি শূন্য হয়।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?