মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

র‍্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান

আইসিসি কর্তৃক নিষিদ্ধ থাকার কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে পাক্কা এক বছর। তবে ব্যক্তিগতভাবে তার জন্য শাপেবর হয়ে এসেছিল করোনাভাইরাসের লকডাউন। যে কারণে এক বছরে খেলতে পারেননি মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ। তাই র‍্যাংকিংয়েও খুব একটা ক্ষতি হয়নি সাকিব আল হাসানের।

গত ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর প্রথম র‍্যাংকিং আপডেটেই নিজের শীর্ষস্থান ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭২ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।

বুধবার দুপুরে সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
যেখানে শীর্ষ তিন স্থানে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞার আগে শীর্ষে ছিলেন সাকিব, এখনও তাই আছেন। তবে রেটিং খানিক কমে হয়েছে ৩৭৩, তবু দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নাবীর চেয়ে ৭২ রেটিং এগিয়ে রয়েছেন তিনি।

তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস। এছাড়া র‍্যাংকিংয়ে নিজেদের মধ্যে জায়গা অদল-বদল করেছেন বেন স্টোকস (৪) ও ইমাদ ওয়াসিম (৫)। পরের চারটি অবস্থান আবার রয়েছে অপরিবর্তিত। এক ধাপ এগিয়ে সেরা চারে ঢুকেছেন জিম্বাবুয়ে শন উইলিয়ামস।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং (৪ নভেম্বর ২০২০ আপডেট)

১. সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৭৩ রেটিং
২. মোহাম্মদ নাবী (আফগানিস্তান) – ৩০১ রেটিং
৩. ক্রিস ওকস (ইংল্যান্ড) – ২৮১ রেটিং
৪. বেন স্টোকস (ইংল্যান্ড) – ২৭৬ রেটিং
৫. ইমাদ ওয়াসিম (পাকিস্তান) – ২৭১ রেটিং
৬. কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) – ২৬৫ রেটিং
৭. রশিদ খান (আফগানিস্তান) – ২৫৩ রেটিং
৮. মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ২৫১ রেটিং
৯. রবীন্দ্র জাদেজা (ভারত) – ২৪৬ রেটিং
১০. শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) – ২৩৮ রেটিং

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টেরবিস্তারিত পড়ুন

দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়ামবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা