সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাহীন চাকলাদার বিজয়ী হওয়ায় কেশবপুরে আ.লীগের মতবিনিময় সভা

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নির্বাচন পরবর্তী গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সন্ধ্যায় ভেরচী বাজারে অনুষ্ঠিত হয়েছে।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এবং গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ড. অরুণ কুমার দে, সিনিয়র সহ-সভাপতি গাজী নাজিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন মোল্যা, তথ্য ও গবেষণা সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মাজাহারুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক এস এম শাহাদাৎ হোসেন, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান, প্রবীণ আওয়ামী লীগনেতা নেপাল হোল্ড, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কাজল, মাষ্টার এনায়েত আলী প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন বলেন, দলীয় নেতা-কর্মীরা সক্রীয় থাকায় গত ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এই করোনার মাঝেও ১ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ সময় তিনি সকল দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করার জন্য আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ

যশোরের শার্শায় গভীর রাতে বসতঘরে প্রবেশ করে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে অশ্লীলবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা