বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির
সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল তত্বাবধায়কের কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, বি.এম.এ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, অধ্যাপক ভূধর সরকার, সদর হাসপাতালের হিসাব রক্ষক মাসুম বিল্লাহ প্রমুখ।

সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আলোচ্য সূচির মধ্যে ছিল করোনা মোকাবেলা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবীদের বেতন প্রদান, অয়াচিত বহিরাগত কর্মী নিয়ন্ত্রণ, মৃতদেহ সাময়িকভাবে রাখার জন্য লাশঘর নির্মাণ, জনবল পুরণ সংক্রান্ত (কনস্যালটেন্ট), ল্যাব পরীক্ষা, কিছু মেশিনের বিষয়ে সিদ্ধান্ত, হাসপাতালের ড্রেণেজ সিস্টেম, হাসপাতালের সামনে পৌরসভার যাত্রী ছাউনি ও বাস স্টপেজ স্থানান্তর, ফাকা স্থানে বাগান করাসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার আয়ুরব্যাধি ডা. মো. সাইফুল আলম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা