শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অনূকূলে অনুদানের চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০ অর্থবছরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের অনূকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে দেশের মানুষের ও অবদান রয়েছে। এজন্য সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য সাধারণ মানুষদের কষ্ট দেওয়া যাবেনা। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে খালের উপর গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা দ্রুত সময়ে উচ্ছেদ করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জিয়াউর বিন সেলিম যাদু ও লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ। এসময় জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০১৯-২০ অর্থবছরের সদর উপজেলার ২০টি বেসরকারি স্বেচ্ছাসেবী ক্লাব ও এনজিও সংগঠনের অনূকূলে ২০ হাজার টাকা করে ৪ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। জেলায় মোট ৭০টি বেসরকারি স্বেচ্ছাসেবী ক্লাব ও এনজিও সংগঠনের অনূকূলে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি